চিরকুট
এ লজ্জা কোথায় রাখি!ইংল্যান্ড সফরের আগে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডেতে শেষ জয় দেখেছিল গত বছরের নভেম্বরে। দীর্ঘদিন পর ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়ে খুব খুশি হয়েছিলাম আমরা। ওয়ানডে ক্রিকেটে বড় দলগুলোর মধ্যে শুধু ইংল্যান্ডকেই হারানো বাকি ছিল আমাদের। কিন্তু কাঙ্ক্ষিত সে লক্ষ্য পূরণ হওয়ার পর কী দেখলাম? আয়ারল্যান্ডের কাছে হার। বিশ্ব ক্রিকেটে আনাড়ি নেদারল্যান্ডের কাছেও পরাজয়! বড় বড় দলগুলোর বিপক্ষে কালেভদ্রে পাওয়া আমাদের জয়গুলো যে ‘ফ্লুক’ ছিল, আইরিশ ও ডাচদের কাছে পরাজয় বহির্বিশ্বের কাছে সেটাকেই সত্যি করে তুলেছে।সুমন, রাজশাহীঘরোয়া ক্রিকেটে নজর দিনক্রিকেট দল জিতলে আনন্দে আত্মহারা হই আমরা। হারলে ক্রিকেটারদের চৌদ্দগুষ্টি উদ্ধার করে ছাড়ি। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডের কাছে হারার পর ক্রিকেট দলকে নিয়ে এখন যেমনটা লেখালেখি হচ্ছে পত্রপত্রিকায়। কিন্তু আমরা কখনোই মূল সমস্যার দিকে তাকাই না। মূল সমস্যাটা ক্রিকেটারদের নয়, আমাদের ঘরোয়া ক্রিকেট কাঠামোর। ঘরোয়া ক্রিকেটের অবকাঠামোগত দুর্বলতার কারণে ঘরোয়া ক্রিকেট খেলে উঠে আসা ক্রিকেটাররা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার ঘরোয়া ক্রিকেটের ওপর নজর দেবে কি?মাহিম, জামালপুরপাঠকের চাওয়াসামনের কোনো এক সংখ্যায় আমি আমার প্রিয় খেলোয়াড় সেস ফ্যাব্রিগাসের প্রোফাইল দেখতে চাই।অপসরা, কাঁচিঝুলি, ময়মনসিংহপাঠকের জিজ্ঞাসাআমরা জানি, রাহুল দ্রাবিড়ের দুই ছেলে। কিন্তু তাদের নাম জানা নেই। তাদের নাম জানালে খুব খুশি হই।তানজিলা, তাবাস্সুম ও আরিয়ান, ধানমন্ডি, ঢাকা সমিত ও অনভয়যেন হারিয়ে না যাইকোটি টাকার সুপার কাপ হবে কি না, এ নিয়ে বাফুফে দোলাচলে আছে বলে খবর। দেশের ফুটবলের স্বার্থেই সুপার কাপ হওয়া প্রয়োজন। বাংলাদেশ লিগে হতাশাজনক দর্শকখরার পর দর্শকদের মাঠে ফিরিয়ে আনতে এর বিকল্প নেই। আশা করি, সুপার কাপ নিয়ে কাজী সালাউদ্দীনের নেতৃত্বাধীন বাফুফে কমিটি সঠিক সিদ্ধান্তই নেবে।মমতাজুল ইসলাম, নীলফামারীপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সুমন।