চিরকুট
মিস করব মুরালিকেমুত্তিয়া মুরালিধরনের বোলিংয়ের বিপক্ষে খেলতে গিয়ে হিমশিম খাননি এমন ব্যাটসম্যান খুব কমই আছেন। তাই তাঁর বিদায়ে বিশ্ব ক্রিকেটের অনেক ব্যাটসম্যান হাঁফ ছেড়ে বেঁচেছেন। কিন্তু মুরালিধরনকে আর টেস্ট ক্রিকেটে দেখতে পাব না—এটা ভাবতেই খারাপ লাগছে। আম্পায়ারের দিকে তাকিয়ে বড় বড় ভয়াল চোখে ‘হাউ ইজ দ্যাট’ বলে তাঁর আবেদন করাটা মিস করবে ক্রিকেট বিশ্ব।মোজাম্মেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহীঅপূর্ণতাস্টেডিয়ামের পাতা খুব ভালো লাগে আমার। মজার মজার তথ্য জানতে পারি। ২৫ জুলাই প্রকাশিত স্টেডিয়ামটি তো ছিল সংগ্রহে রাখার মতো। মুরালিধরন সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আমরা। কিন্তু সংখ্যাটির কোথাও শ্রীলঙ্কান স্পিনারের টেস্ট পরিসংখ্যান দেওয়া হয়নি।কোরবান আলী, আদাবাড়িয়া, কুষ্টিয়াধন্যবাদফিফা বিশ্বকাপ ২০১০ চলাকালে টেলিভিশনে আমরা শুধু খেলাই দেখেছি। কিন্তু বিশ্বকাপের খুঁটিনাটি সব ঘটনাই আমরা জেনেছি টুর্নামেন্ট চলাকালে প্রথম আলোর নিয়মিত বিশেষ আয়োজন ‘বিশ্বকাপের বাঁশি’ পড়ে। বিশ্বকাপের বাঁশি বের করার জন্য দেরিতে হলেও প্রথম আলোর ক্রীড়া বিভাগকে অভিনন্দন।সাইফুল ইসলাম, মেহেন্দিগঞ্জ, বরিশালদাবিবরাবরই স্টেডিয়াম দেখে হতাশ হচ্ছি। কারণ, চিরকুটের জায়গা দিনকে দিন কমে আসছে এবং কোনো কোনো সংখ্যা থেকে বিভাগটিই তুলে দেওয়া হচ্ছে। চিরকুটের জন্য আরেকটু বেশি জায়গা দেওয়ার জন্য বিভাগীয় সম্পাদকের সুদৃষ্টি কামনা করছি।সুমন, রাজশাহী, মাইন উদ্দিন সোহাগ, দিনাজপুরসাকিবকে অভিনন্দনসাকিব আল হাসান উস্টারশায়ারে যোগ দিয়ে বাংলাদেশের ক্রিকেটের মুখ উজ্জ্বল করেছেন। কাউন্টির দলটিতে তাঁর অভিষেকটাও হয়েছে দুর্দান্ত। অভিষেকেই ৯০ রানের ইনিংস খেলার জন্য অভিনন্দন সাকিবকে।অভিষেক চক্রবর্তী, পশ্চিম বাকলিয়া, চট্টগ্রামপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন কোরবান আলী।