চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়াঙ্গনের উন্নতি হবে কী করে?বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোর দায়িত্ব সংশ্লিষ্ট খেলার দেখভাল করা। কিন্তু খেলার দেখভাল করবে কী, নিজেদের সমস্যারই সমাধান করতে পারে না তারা। কথাটা যে মিথ্যা নয়, তার প্রমাণ অ্যাথলেটিকস ফেডারেশন থেকে একযোগে ১৩ কর্মকর্তার পদত্যাগ। এর আগে দাবায়ও আমরা দেখেছি, কর্মকর্তাদের প্রতি অনাস্থা জ্ঞাপন করে ফেডারেশন থেকে দূরে রয়েছেন রাকীব-রাজীবের মতো গ্র্যান্ডমাস্টার। খেলার দেখভালের দায়িত্ব যাঁদের, তাঁরাই যদি সমস্যায় নুইয়ে পড়েন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নতি হবে কী করে?শারমিন আখতার, মোহাম্মদপুরধন্যবাদ সিদ্দিকুরবাংলাদেশ থেকেও যে বিশ্বমানের গলফার উঠে আসতে পারে, সেটা অনেকের ধারণাতেই ছিল না। কিন্তু সিদ্দিকুর রহমান ‘এশিয়ান ট্যুর ব্রুনাই ওপেন’ জিতে অনেকের সে ধারণা পাল্টে দিয়েছেন। আমরা চাই সিদ্দিকুর নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাক। অভিনন্দন সিদ্দিকুর।মোজাম্মেল, রাজশাহী বিশ্ববিদ্যালয়পাঠকের প্রশংসা৮ আগস্ট স্টেডিয়ামে প্রকাশিত ‘আলোর বাড়ি’ লেখাটি খুব ভালো লাগল আমার। লেখাটি পড়ছিলাম আর ভাবছিলাম, আমি কোনো সিনেমার অসমাপ্ত পাণ্ডুলিপি পড়ছি না তো! বাস্তবতা যে সেলুলয়েডের ফিতেয় মোড়ানো গল্পকেও হার মানায়, তা আরেকবার প্রমাণিত হলো।শোভন, খুলনাবিসিবির কাছে প্রশ্নপত্রপত্রিকার খবরে জানতে পারলাম, ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে বাংলাদেশে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। তিনি কেমন করবেন, সেটা পরের কথা, কিন্তু আগের বোলিং কোচ চম্পকা রমানায়েকে তো ভালোই করছিলেন। দেরিতে হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রশ্ন করতে চাই—কী কারণে তাঁকে বাদ দেওয়া হলো!মাহিম, জামালপুরপাঠকের দাবিস্টেডিয়ামের প্রোফাইল বিভাগটি খুব ভালো লাগে আমার। এই বিভাগে আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসানকে দেখতে চাই।রত্না, মিরপুর, রুবিনা, রাজশাহী সাকিবের প্রোফাইল আগে ছাপা হওয়ায় আপাতত নতুন করে ছাপার সম্ভাবনা নেই।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন শারমিন আখতার।