চিরকুট
টেন্ডুলকার-ভক্তের চিঠিজানি না এ চিঠির উপযোগিতা আছে কি না। ছাপা হবে কি না, সেটাও নিশ্চিত নই। তবু না লিখে থাকতে পারলাম না। ‘গ্রুপ ক্যাপ্টেন’ করে ভারতীয় বিমানবাহিনী টেন্ডুলকারকে সম্মান জানানোয় আমি খুব আনন্দিত। টেন্ডুলকারের ভক্ত বলে কথা!চি ক্যালভিন ওয়াংঝা চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়আবার কবে?অনেক দিন আগে ‘স্টেডিয়াম’ সাকিব আল হাসানকে হাজির করেছিল পাঠকের সামনে। পাঠকের প্রশ্ন তারকা সাকিবের উত্তর নিয়ে সাজানো হয়েছিল স্টেডিয়ামের দুই পাতা। প্রশংসনীয় উদ্যোগটি কেন থমকে আছে, বুঝতে পারছি না। নতুন কোনো তারকাকে পাঠকের সামনে হাজির করার অনুরোধ জানাচ্ছি।মাইন উদ্দিন, দিনাজপুরআইসিসি তৎপর হোকম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে আজীবন নিষিদ্ধ হয়েছেন অনেকে, আবার কারও কারও ক্যারিয়ারের অকাল সমাপ্তি হয়েছে। তার পরও পাতানো ম্যাচের অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি ক্রিকেট। পাকিস্তানি ক্রিকেটারদের সর্বশেষ স্পট ফিক্সিং কেলেঙ্কারি তারই প্রমাণ। তাই এ ব্যাপারে আরও তৎপর হতে হবে আইসিসিকে।মাহিম, জামালপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন চি ক্যালভিন ওয়াংঝা চাকমা