চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি বসে নেই তো!২০১১ ক্রিকেট বিশ্বকাপ এগিয়ে আসছে। বাংলাদেশের যে দুটি ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচ অনুষ্ঠিত হবে, সেগুলো প্রস্তুত হচ্ছে তো? ভারতের দিল্লিতে আগামী ৩ অক্টোবর কমনওয়েলথ গেমস শুরু হচ্ছে। কিন্তু পত্রপত্রিকার খবর, গেমস-পল্লির সংস্কারকাজ নাকি এখনো বাকি। এর জন্য ছি ছ্যা শুনতেও হচ্ছে আয়োজকদের। তাদের দিকে তাকিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) বলতে চাই, কমনওয়েলথ গেমসের আয়োজক হয়ে ভারত যে লজ্জা পেয়েছে, আসছে ক্রিকেট বিশ্বকাপ সামনে রেখে সে লজ্জা যেন পেতে না হয় আয়োজক বাংলাদেশকে।সুমন, মোহনপুর, রাজশাহীপেশাদার হোক মেয়েরাও১৯ সেপ্টেম্বর প্রথম আলোর খেলার পাতায় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে খেলতে বাংলাদেশে আসা জর্ডান মহিলা দলের নিবিড় অনুশীলনের ছবিটি নজর কেড়েছে আমার। একনজর দেখেই বোঝা যায়, তারা কতটা পেশাদার। ক্রীড়াঙ্গনে ভালো করতে হলে আমাদের মেয়েদেরও পেশাদার হয়ে উঠতে হবে।শেলী, ফুলতলা, খুলনাচাই দৃষ্টান্তমূলক শাস্তিএমন নয় যে, এবারই প্রথম ম্যাচ পাতানোয় জড়িত থাকার অভিযোগ উঠল ক্রিকেটারদের বিরুদ্ধে। কিন্তু আগে যাঁরা অভিযুক্ত প্রমাণিত হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তা নেওয়া হলে এবার বিপথগামী হওয়ার সাহস পেতেন না আসিফ, আমির, বাটরা। ক্রিকেটের বৃহত্তর স্বার্থেই এবার অভিযুক্ত ক্রিকেটারদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হোক।সাজ্জাদ মাহমুদ, ফুলবাড়ী, দিনাজপুরউড়তে চাওয়া পাখিআমি ক্রিকেটার। তবে অজপাড়াগাঁয়ের। আমি ডানহাতি ফাস্ট বোলার, ইন-আউট সুইং করতে পারি। ছোট্টকাল থেকেই জাতীয় ক্রিকেটার হওয়ার স্বপ্ন আমার। গ্রামের নিম্নবিত্ত পরিবারের ছেলে বলে আমার স্বপ্ন কি কখনো পূরণ হবে না? আপনাদের কাছ থেকে কি কোনো পরামর্শ পেতে পারি?সৈয়দ রানা, কুমিল্লা ভালো বোলার হলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হবে। সারা দেশে আবার গ্রামীণফোন পেসার হান্ট কর্মসূচি চালু হলে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।