চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টান বলে কথাআয়ারল্যান্ড ও হল্যান্ডের কাছে বাংলাদেশ ক্রিকেট দলের পরাজয়টা ঠিক মেনে নিতে পারছিলাম না। একরকম ক্ষোভেই সিদ্ধান্ত নিয়েছিলাম, মাশরাফি-সাকিবদের ম্যাচ দেখতে কখনোই আর মাঠে উপস্থিত হব না। কিন্তু ক্রিকেটের টানই সে অবস্থান থেকে সরে আসতে বাধ্য করেছে আমাকে। বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের ম্যাচ দেখতে আবার মাঠে যাব। রাগ করব কার ওপর—মাশরাফি-সাকিবদের ওপর? তাঁরাই যে আনন্দে অবগাহনের স্বপ্ন দেখান আমাদের!তোফায়েল আহমেদমিরপুর, ঢাকা।পাঠকের জিজ্ঞাসাওয়ানডে ক্রিকেটে শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ, সৈয়দ রাসেল, মাশরাফি মুর্তজা ও আবদুর রাজ্জাকের উইকেট সংখ্যা কত?আদনান নিঝুম, নেত্রকোনা* ২৪, ২৬, ৬১, ১৪২ ও ১৪৪ উইকেট।ক্রিকেটারদের কাছে চাওয়াপারফরম্যান্সটা যেমনই হোক, মাঠে মাশরাফি-আশরাফুলরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন, আন্তরিকতার সঙ্গে খেলেন। ক্রিকেটারদের কাছে এটাই চাওয়া আমার।সাইদুল ইসলাম, মেহেন্দিগঞ্জ, বরিশালকক্ষপথেই থাকুক ফুটবলবিদেশি কোচরা বাংলাদেশে এসে কেন টিকতে পারছেন না, সেটা ভেবে দেখতে হবে বাফুফের কর্মকর্তাদের। কোচকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। ঢাকায় এসে নতুন কোচ রবার্ট রুবচিচ ‘ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ৩০ ধাপ এগিয়ে নিতে চাই’ বলে যে চ্যালেঞ্জের কথা শুনিয়েছেন, একজন ক্রীড়ামোদি হিসেবে তা ভালো লেগেছে আমাদের। বাফুফে নতুন কোচকে সর্বতোভাবে সাহায্য করবে—এটাই কামনা।মাহিম, জামালপুর, সোহেল নওরোজ, বাকৃবি, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন তোফায়েল আহমেদ।