চিরকুট
ছড়িয়ে দিতে হবে গলফকেক্রিকেট-ফুটবলের বাংলাদেশে গলফ নিয়ে ইদানীং লেখালেখি বেশি হচ্ছে। আর সেটা অবশ্যই সিদ্দিকুর রহমানের কারণেই। তাঁর অভাবনীয় সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে এমন এক নজির, যা তরুণ প্রজন্মের অনুপ্রেরণা এবং রোল মডেল হতে পারে। সারা দেশে খেলাটি ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সরকার নিলে লাভবান হবে দেশের ক্রীড়াঙ্গন।খাইরুল ইসলাম তাজ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়আশরাফুলকে বলছিবিশ্বকাপের দলে আপনাকে দেখতে চাই। আপনি আপনার ভালো ইনিংসগুলোর ভিডিও দেখুন ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান। জাতীয় দলে আপনার জায়গা হবেই। দলে আপনার প্রয়োজন ফুরিয়ে যায়নি। কেননা, আমরা এখনো আপনাকে ভীষণ মিস করি। পুরো বাংলাদেশও।অনন্যা, সোনাপুর ডিগ্রি কলেজ, নোয়াখালীবদলাতে হবে দর্শকদেরওনিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে দর্শকদের প্রতিটি চাওয়াকেই বাস্তব রূপ দিয়েছেন ক্রিকেটাররা। এই সিরিজে ক্রিকেটারদের মানসিকতায় দেখা গেছে ইতিবাচক পরিবর্তন। প্রতিটি ম্যাচেই জয়ের তীব্র ক্ষুধা, হারার আগেই ম্যাচে না হেরে বসা। এখন মানসিকতায় পরিবর্তন আনতে হবে দর্শকদেরও। ওয়ানডেতে ইংল্যান্ডকে হারানোর পর আয়ারল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে পরাজয়টা কেউ মেনে নিতে পারিনি। হারলে চলবে না—এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। জয়ের আনন্দ আমরা যেমন তাদের সঙ্গে ভাগাভাগি করি, পরাজয়ের বেদনাটাও ভাগাভাগি করে নিতে শিখতে হবে আমাদের।রাসেল বাবু খাজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন খাইরুল ইসলাম তাজ।