চিরকুট
এ লজ্জা কোথায় রাখি!এশিয়াড অলিম্পিকের মতো বড় মঞ্চে বাংলাদেশের প্রতিযোগীরা ভালো করতে পারেন না। তাঁদের মাঠের পারফরম্যান্স হতাশ করে আমাদের। তাঁদের মাঠের বাইরের আচরণেও কখনো কখনো হতাশ হতে হয়। এবার যেমন হতাশ করলেন এক কর্মকর্তা, এশিয়ান গেমস-পল্লি থেকে ইলেকট্রনিক মশার কয়েল দেশে নিয়ে এসে! ভুল করে দেশে নিয়ে চলে এসেছেন বলে ওই কর্মকর্তা দাবি করেছেন। কিন্তু তাঁর ভুলে দেশের ভাবমূর্তির যে ক্ষতি হলো তার দায়টা নেবে কে?এত দিনেও মানসিকতা বদলাল না আমাদের!সুমন, মোহনপুর, রাজশাহীএখনই সিদ্ধান্ত নিতে হবে?দিন যতই যাচ্ছে, ঘনিয়ে আসছে ক্রিকেট বিশ্বকাপ। কিন্তু এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিতে পারেনি, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন কে? বোর্ড যেই সিদ্ধান্ত নিক না কেন, তা যেন আগে নেওয়া হয়। এতে করে যিনি অধিনায়ক হবেন মানসিকভাবে প্রস্তুতির সুযোগ পাবেন। তাঁর নিজেরও তো একটা পরিকল্পনা থাকতে পারে!মাহিম, জামালপুরপ্রোফাইলের দাবিআমি মুশফিকুর রহিমের বড় ফ্যান। ওর সম্পর্কে কিছু কিছু জানি। তবে আরও বেশি জানতে চাই। তাঁর প্রোফাইল ছাপা হলে খুব খুশি হব।মাহিমা তাবাস্সুম, পাঁচলাইশ, চট্টগ্রামপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন