চিরকুট
পছন্দের দলই দেওয়া হোক সাকিবকেজিম্বাবুয়ের কাছে প্রথম ম্যাচে হারের পর সাকিব আল হাসান রাখঢাক না করেই বুঝিয়ে দিয়েছেন, নির্বাচকদের পছন্দের দল তাঁর উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নিশ্চয় সাকিব ভেবেচিন্তে এমনটা বলেছেন। ওয়েস্ট ইন্ডিজ সফর এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাঁর সফল নেতৃত্বের কথা মাথায় রেখে দল নির্বাচনে তাঁর মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। মাহিম, জামালপুরপ্রোফাইলের দাবিসাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও কাকাকে প্রোফাইল বিভাগে দেখতে চাই।শাহরিয়ার ইমন ও সিয়াম, সিলেট দুই জনেরই প্রোফাইল আগেই ছাপা হওয়ায় আপাতত নতুন করে ছাপা হওয়ার সম্ভাবনা নেই।এ কোন বাংলাদেশ!ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর দলকে নিয়ে প্রত্যাশাটা বেড়ে গিয়েছিল আমাদের। আর যখনই দলকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করি, তখনই হতাশ করে তারা। ব্যতিক্রমটা এবারও হলো না। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরে গেল তারা। ম্যাচে জয়-পরাজয় থাকবেই—এটা মেনে নিলেও প্রতিপক্ষের ২০৯ রান তাড়া করতে না পারার দলের ব্যর্থতাটা মেনে নিতে কষ্ট হচ্ছে আমাদের। যে দলটাকে মনের মধ্যে রেখে আসছে বিশ্বকাপের লড়াকু পারফরম্যান্সের স্বপ্ন দেখছি আমরা, সে দলটির সঙ্গে প্রথম ওয়ানডের বাংলাদেশ দলের কোনো মিলই নেই।তোফায়েল আহমেদ, মিরপুর, ঢাকাএকটি অনুরোধএকটা অনুরোধ। যদি সম্ভব হয় চেলসি, বার্সেলোনা, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ এবং এসি মিলানের ঠিকানাটা দেওয়া যাবে কি?অপসরা, কাঁচিঝুলি, ময়মনসিংহ ক্লাবগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্লাবের ঠিকানা সংগ্রহ করতে পারেন।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মাহিম।