চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিণত সাকিবকে চাইওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দেশের উঠতি প্রজন্মের কাছে রোল মডেল। মাঠের লড়াইয়ে সাকিব যথেষ্ট পরিণত। কিন্তু মাঠের বাইরের সাকিবকে আরও পরিণত হতে হবে। নিউজিল্যান্ড সিরিজে দর্শকদের ব্যাট হাতে তেড়ে যাওয়া কিংবা জিম্বাবুয়ে সিরিজে প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর দল নিয়ে অসন্তোষ প্রকাশ তারই প্রমাণ। প্রতিকূল পরিস্থতিতেও মাঠে ও মাঠের বাইরে সাকিবের পরিণত আচরণ প্রত্যাশা করি।সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহপাঠকের দাবিস্টেডিয়াম পাতায় কুইজ চালু করা হোক। এ দাবি তুলে আগেও চিরকুট বিভাগে চিঠি লিখেছেন পাঠকেরা। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে।সঞ্জয় সরকার, আগ্রাবাদ, চট্টগ্রাম এখন সিদ্ধান্ত নিতেই পারে বিসিবিবিশ্বকাপে কে হবেন অধিনায়ক—এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের একটা সুযোগ ছিল বিসিবির। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের পর মনে হয় না সে দ্বিধাদ্বন্দ্বের আর সুযোগ থাকবে। অধিনায়ক হিসেবে আগেও নিজেকে প্রমাণ করেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। তাই তাঁকেই বিশ্বকাপে অধিনায়ক করা উচিত বলে আমি মনে করি।শাহীন আক্তার, লক্ষ্মীপুরত্বরিত ব্যবস্থা নেওয়া হোকবিশ্বকাপের দিন গণনা শুরু হয়ে গেলেও টুর্নামেন্টের চট্টগ্রাম ভেন্যু এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। গত কয়েক দিনের পত্রপত্রিকার খবর অন্তত তা-ই। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করি।সুমন, মোহনপুর, রাজশাহীপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সোহেল নওরোজ।