চিরকুট
ভুল সিদ্ধান্তএক ম্যাচের পারফরম্যান্স দেখে কারও আসল রূপটা বোঝা যায় না। দুর্ভাগ্যক্রমে কিংবা ভুলক্রমে একটা ম্যাচে কারও খারাপ যেতেই পারে। অথচ এক ম্যাচের পারফরম্যান্স দেখেই দল থেকে বাদ দেওয়া হলো মোহাম্মদ আশরাফুলকে।জিম্বাবুয়ে সিরিজের প্রথম দুই ম্যাচে ভালো না খেললেও তৃতীয় ম্যাচে নিজেকে ফিরে পান মাশরাফি বিন মুর্তজা। আশরাফুলও হয়তো ফিরে পেতেন নিজেকে। তাই নির্বাচকদের উচিত ছিল আশরাফুলকে আরও দু-একটা ম্যাচে সুযোগ দেওয়া।পরিতোষ কুমার পাল, ফুলবাড়ীয়া, ময়মনসিংহঅভিনন্দনপ্রথম ওয়ানডের পরাজয়টা সহজে মেনে নিতে পারিনি। তার পরও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন। জিম্বাবুুয়ের চেয়ে বাংলাদেশের ক্রিকেট যে অনেক এগিয়ে, সেটা পরের ম্যাচগুলোতে দেখাতে পেরেছেন সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজারা।শায়লা ইয়াসমিন, কাউনিয়া, বরিশাল; রুহি, পল্লবী, মিরপুর; শাহীন আক্তার, লক্ষ্মীপুরবিসিবির জন্য সতর্কবার্তাজিম্বাবুয়ে সিরিজের তৃতীয় ম্যাচটি দিবারাত্রির হওয়ার কথা থাকলেও ফ্লাডলাইট সমস্যার কারণে তা দিনেই হয়েছে। চট্টগ্রামে চতুর্থ ওয়ানডেটি হয়নি বৃষ্টির কারণে। শোনা যাচ্ছে, পানি নিষ্কাশনের উন্নত ব্যবস্থা না থাকায় মাঠ শুকানোর পর্যাপ্ত সময় পাওয়ার পরও খেলাটি পরিত্যক্ত হয়েছে। চট্টগ্রামে বিশ্বকাপ ভেন্যুর আইসিসির পরিদর্শক দলের সামনেই খুলে পড়েছে সাইট স্ক্রিনের অংশবিশেষ। সামনে বিশ্বকাপ শুরুর বাকি যখন আর মাত্র মাস দুয়েক, তখন এসব যেন বিসিবিকে একটা সতর্ক সংকেতই দিয়ে গেল।রাফিয়া ইসলাম মৌ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা; কেআই তাজ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; সোহেল নওরোজ, আশরাফুল হক হল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন পরিতোষ কুমার পাল।