চিরকুট
একটি প্রস্তাবদ্বিপক্ষীয় অনেক সিরিজেরই নামকরণ হয়েছে সংশ্লিষ্ট দুই দেশের সাবেক দুই ক্রিকেটারের নামে। ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ যেমন গাভাস্কার-বোর্ডারের নামে। যেমন নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ওয়ানডে সিরিজের নাম চ্যাপেল-হ্যাডলি ট্রফি। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সিরিজের নামকরণ হতে পারে হাবিবুল বাশার ও অ্যান্ডি ফ্লাওয়ারের নামে।নুরুল আমিন চৌধুরী, রংপুর মেডিকেল কলেজ, রংপুরতৃণমূল ফুটবলে স্থবিরতাকাজী সালাউদ্দিন বাফুফের নেতৃত্ব গ্রহণের পর ফুটবলকে মাঠে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ক্লাব পর্যায়ে উপদলীয় কোন্দল, গ্রুপিং, মাঠসংকট প্রভৃতি কারণে আশানুরূপ অগ্রগতি হয়নি। তৃণমূল পর্যায়ের ফুটবল স্থবির হয়ে আছে অনেক দিন। ফলে জৌলুশ হারাচ্ছে দেশের ফুটবল। তৃণমূলের ফুটবলকে পুনরুজ্জীবিত করতে কর্তাব্যক্তিরা সক্রিয় হবেন কবে?সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহমাশরাফিকে বলছিদলের নেতৃত্ব হাতছাড়া হয়েছে, তাতে কি! নেতৃত্ব ছাড়াই ভারতীয় দলে খেলে যাচ্ছেন দলটির সেরা খেলোয়াড় শচীন টেন্ডুলকার। বরাবরের মতো বাংলাদেশ দলের জন্য মাশরাফি বিন মুর্তজা নিজের সেরাটা দিয়ে যাবেন, এটাই আশা করি।আউয়াল হোসেন গোলাপ, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সুমন, মোহনপুরপাঠকের জিজ্ঞাসাআবার কবে গ্রামীণফোন পেসার হান্ট কর্মসূচি শুরু হবে। কারা এবং কীভাবে এতে অংশ নিতে পারবে জানালে বড় উপকৃত হই।আশরাফুল ইসলাম, ইসলামপুর, জামালপুর* ২০০৭ সালের পর বন্ধ আছে এই কর্মসূচি। আবার শুরু হলে পত্রিকাতেই প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। নির্বাচকদের ভুলপাওয়ার প্লেতে দ্রুত রান তোলার জন্য বিশ্বকাপের বাংলাদেশ দলে আফতাব আহমেদের মতো মারমুখী ব্যাটসম্যানের দরকার ছিল। কিন্তু তাঁকেই বাদ রেখে বিশ্বকাপের প্রাথমিক দল দিয়েছেন নির্বাচকেরা। এনামুল হক জুনিয়র, অলক কাপালি যদি প্রাথমিক দলে ঠাঁই পান তাহলে আফতাব আহমেদকেও দলে রাখা যেত।এহসানুল কবীর, কাউনিয়া, রংপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন রাফিয়া আলম মৌ।নতুন প্রত্যাশাবাংলাদেশের ক্রিকেটের জন্য ২০১০ বছরটা ভালোই কেটেছে। বীরেন্দর শেবাগ কিংবা জিওফ বয়কট—সবার কথার জবাব মাঠেই দিয়েছেন ক্রিকেটাররা। সেরা সাফল্য ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে বাংলাওয়াশ। আসন্ন বিশ্বকাপ এবং ২০১১-এর ক্রিকেট ক্যালেন্ডারের পুরোটাই রঙিন হয়ে উঠুক জাতীয় দলের সাফল্যের সঙ্গে—এটাই কামনা।রাফিয়া আলম মৌ, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা