চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলকে মানসিক বলে বলীয়ান হতে হবেবিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট দলকে মানসিক বলে বলীয়ান হতে হবে। টুর্নামেন্টে বড় বড় দলের বিপক্ষে খেলতে গিয়ে হারার আগেই যেন হেরে না বসেন সাকিব-মাশরাফিরা। ‘আমরা যে কাউকে হারাতে পারি’ মানসিকতা নিয়ে খেললেই ক্রিকেট দলের পক্ষে ভালো কিছু করা সম্ভব।সোহাগ, কুমিল্লানির্বাচকেরা ভেবে দেখবেন?টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—আলাদা আলাদা ক্রিকেটের জন্য চাই ক্রিকেটারদের আলাদা আলাদা টেম্পারমেন্ট। এটা উপলব্ধি করেই বিভিন্ন দেশ আলাদা আলাদা দল গঠন করে। কিন্তু তিন ফরম্যাটের বাংলাদেশের সেরা একাদশ থাকে প্রায় একই রকমের। আমি মনে করি, ব্যাপারটি নিয়ে নির্বাচকদের ভেবে দেখার সময় এসেছে।ইশরাত জাহান, সিলেটমাশরাফির জন্য প্রার্থনাবারবার ইনজুরিতে পড়েছেন। সুস্থ হয়েই মাঠে ফিরেছেন বারবার। এবার বিশ্বকাপের আগেও ইনজুরির সঙ্গে যুঝতে হচ্ছে মাশরাফি বিন মুর্তজাকে। বিশ্বকাপের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন, এটাই কামনা করি।সুমন, মোহনপুর, রাজশাহী ও মিতু, মাইজদী কোট, নোয়াখালীবসে আছি পথ চেয়েবিশ্বকাপ ফুটবল-২০১০ উপলক্ষে প্রথম আলোর আয়োজন ছিল অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বকাপের বাঁশি, নিয়মিত কুইজ ছাড়াও বিভিন্ন পোস্টার পাঠককুলে দারুণ সমাদৃত হয়েছে। এবারের ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখেও প্রথম আলোর আয়োজন হবে আরও চমকপ্রদ, এমনটাই আশা করছি।ইসফাকুল আনাম, বিমানবন্দর রোড, যশোরঅস্ট্রেলিয়ার পতনঅস্ট্রেলিয়ার সঙ্গে কোনো দলের খেলা হলে আমরা তাকিয়ে থাকতাম সেই দল কতটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারছে তা দেখার জন্য। একপেশে ম্যাচ দেখতাম আর মনে মনে অস্ট্রেলিয়ার একাধিপত্যের অবসান কামনা করতাম। কিন্তু এখন একের পর এক অস্ট্রেলিয়ার হার দেখতেও কষ্ট হচ্ছে। পরাক্রমশালী একটা দলের এমন অবনমন! এবারের অ্যাশেজের অস্ট্রেলিয়াকে দেখে একটা শঙ্কাও মনে হচ্ছে, ক্রিকেটের সাম্রাজ্যহারা ক্যারিবীয়দের মতো অস্ট্রেলিয়াও কি...।রোজিনা, আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সোহাগ।