চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের কাছে একটি চাওয়াবলা হয়ে থাকে, টেস্ট খেলুড়ে সব কটি দেশকেই এক দিনের ম্যাচে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। এ তৃপ্তিতে ব্যক্তিগতভাবে আমার একটু খুঁতখুতানি আছে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর একটি দলকে যে এখনো হারাতে পারিনি আমরা। সেই দল, যাদের বিপক্ষে বিশ্বকাপে স্মরণীয় জয়টা পেয়েছি সবার আগে। ১৫ ফেব্রুয়ারির প্রস্তুতি ম্যাচে সেই পাকিস্তানের মুখোমুখি টাইগাররা। তাদের হারিয়েই বিশ্বকাপ শুরু করুক বাংলাদেশ!রুহুল কাদের আজাদ পাহাড়তলী, চট্টগ্রামউদ্বোধনী অনুষ্ঠান নিয়েবিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কী থাকবে তার পরিকল্পনা এত দিনে হয়ে গেছে নিশ্চয়। তবু মন মানল না বলে এই চিঠি লেখা। দেশের মাটিতে এই প্রথম বিশ্বকাপ, উদ্বোধন তাও আবার ঢাকায়। যেকোনো ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানে সে দেশের সমাজ-সংস্কৃতিকে তুলে ধরা হয়। এখানেও হবে আশা করি। কিন্তু পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, উদ্বোধনী অনুষ্ঠানে নাকি অংশ নেবেন পঞ্চাশেরও বেশি ভারতীয় শিল্পী, দেখানো হবে ভারতীয় সংস্কৃতি। যদি সেটাই হয়, সেটা দেশের জন্য দুঃখজনক হবে বলেই মনে করি আমি।মাইনউদ্দিন, কোতোয়ালি, দিনাজপুরআগেই হেরে বসা নয়গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠাটা বাংলাদেশ দলের জন্য খুবই কঠিন। কারণ ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দল আছে বাংলাদেশের গ্রুপে। তবে আশা করছি, বাংলাদেশ হতাশ করবে না দেশের ক্রিকেটপ্রেমীদের। বড় ম্যাচগুলোতে যদি জয় নাও আসে, তার পরও যেন লড়াই করে হারে বাংলাদেশ। ম্যাচ শেষের আগেই যেন পরাজয় নিয়তি না হয়ে দাঁড়ায় সাকিব-তামিমদের।সুমন, মোহনপুর, রাজশাহীমাশরাফি ও অলককে দরকার ছিল দলে১৯ জানুয়ারি টিভিতে রাত আটটার সংবাদে জানতে পারি, বিশ্বকাপের বাংলাদেশ দলে নেই মাশরাফি বিন মুর্তজা ও অলক কাপালি। তাঁদের না থাকায় বিস্মিত হয়েছি। টুর্নামেন্ট শুরু হতে যে কয়েক সপ্তাহ বাকি, তাতে মাশরাফি সুস্থ হয়েও যেতে পারতেন। কাপালির অন্তর্ভুক্তি দলের ব্যাটিং গভীরতা তো বাড়াতই, একজন লেগ স্পিনারকেও পেতাম আমরা। ব্যাপারটি নির্বাচকদের মাথায় রাখা উচিত ছিল।শাহীন আক্তার, লক্ষ্মীপুর