চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাপ হোক প্রেরণাদেশের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ নিয়ে মানুষের উন্মাদনার শেষ নেই। বিগত বিশ্বকাপের সাফল্য এবং এবার স্বাগতিক হওয়ায় সাকিব-তামিমদের কাছে আরও ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থাকবে। তবে এই প্রত্যাশার চাপে ভেঙে পড়লে চলবে না ক্রিকেটারদের। শচীন টেন্ডুলকার যেমন ভারতের একশ কোটি জনতার চাপ জয় করে আজও নিজের সেরা খেলাটাই খেলে যাচ্ছেন। তেমনিভাবে সমর্থকদের প্রত্যাশার চাপকে প্রেরণায় অনূদিত করে নিজেদের সেরাটা মেলে ধরতে হবে সাকিব-তামিমদের। সেটা করতে পারলেই কেবল লক্ষ্যে পৌঁছানো সম্ভব।সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহবর্ণহীন বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেট দলে তাঁকে কতটা প্রয়োজন সেটা প্রমাণ করার কিছু নেই মাশরাফি বিন মুর্তজার। অথচ তাঁকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের বেশির ভাগ ক্রিকেটপ্রেমীই মাশরাফিকে বিশ্বকাপ দলে দেখতে চেয়েছিলেন। ইনজুরি থাকা সত্ত্বেও শচীন টেন্ডুলকার ও মাইক হাসিকে দলে রেখেছে ভারত ও অস্ট্রেলিয়া। তাঁরা যদি ঝুঁকি নিতে পারে, তাহলে মাশরাফিকে দলে রেখে একটা ঝুঁকি নিতেই পারতেন নির্বাচকেরা। মাশরাফি না থাকায় আমার মতো অনেকের কাছেই শুরুর আগেই বর্ণহীন হয়ে পড়েছে বিশ্বকাপ।রেজা, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুরপাঠকের প্রত্যাশাবিশ্বকাপ ফুটবলে প্রথম আলো অনেক কিছুই দিয়েছিল পাঠকদের। নিয়মিত বের হতো চার পৃষ্ঠার বিশেষ আয়োজন ‘বিশ্বকাপের বাঁশি’। তারকা খেলোয়াড়দের পোস্টার ছাড়াও পাঠকদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল চ্যাম্পিয়ন স্পেন দলের পোস্টার। বিশ্বকাপ ক্রিকেটের সময়ও প্রথম আলো এমনটা করবে, সেই প্রত্যাশাই করি।সুমন, মোহনপুর, রাজশাহী, শুভাশিস সিংহ, কমলগণ্ডা, মৌলভীবাজারবিসিবি অন্তত চ্যাম্পিয়ন হোকসময়মতো মাঠের সংস্কার করতে না পারায় ইডেন থেকে ২৭ ফেব্রুয়ারির ভারত-ইংল্যান্ড ম্যাচটি বেঙ্গালুরুতে সরিয়ে নিয়েছে আইসিসি। সৌভাগ্য যে আইসিসির এমন কঠোর সিদ্ধান্তের শিকার আমাদের হতে হয়নি। মাঠে সাকিবরা ভালো খেলবে, এটাই আশা আমাদের। তবে সেই ‘ভালো’টা চ্যাম্পিয়ন হওয়া ধরলে একটু বাড়াবাড়ি হয়ে যায় বৈকি। তবে ‘চ্যাম্পিয়ন’ হতে বাধা নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আয়োজক হিসেবে বিদেশি ক্রিকেটার এবং দর্শকদের মন জিততে পারলেই তো চ্যাম্পিয়ন বিসিবি। বোর্ড-কর্তারা নিশ্চয় ব্যাপারটি মাথায় রাখবেন।মাহিম, জামালপুর