চিরকুট
দর্শকদের বলছিঘরের মাঠে বিশ্বকাপে দলকে সমর্থন দিতে এবং দলের খেলা দেখতে আমরা অনেকেই মাঠে যাব। তবে এটা মনে রাখতে হবে, মাঠে দল ভালোও করতে পারে, আবার খারাপও। দুটোই গ্রহণ করার মানসিকতা থাকতে হবে আমাদের। আর নিজেদের আচরণ নিয়ে আমাদের সতর্ক হতে হবে। মাঠে আমরা এমন কিছু করব না, যাতে তা মাঠের খেলোয়াড় কিংবা গ্যালারির বিদেশি অতিথিদের কাছে দৃষ্টিকটু মনে হয়।পারভেজ সরকারজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাদলকে নিয়ে প্রত্যাশাদেশের মাটিতে বিশ্বকাপ। দলকে নিয়ে তাই প্রত্যাশাটা এবার একটু বেশিই। একটা দল হিসেবেই সাকিব-তামিমদের খেলতে হবে বিশ্বকাপে; যেমনভাবে খেলে আমরা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছি নিউজিল্যান্ডকে। সেই খেলাটা যদি ধরে রাখতে পারে আমাদের ক্রিকেট দল, সাফল্য আসবেই। ক্রিকেটাররা ওয়ানডের সেরা টুর্নামেন্টে নিজেদের সেরা খেলাটা খেলবেন—এটাই আমাদের আশা।সানজিদা ইয়াসমিন আজিমপুর সরকারি কলোনি, ঢাকাফিল্ডিং নিয়েও ভাবতে হবেবাংলাদেশ ক্রিকেট দলের যে ব্যাটিং ও বোলিং শক্তি, সেটা খারাপ না। তবে সাফল্য পেতে হলে শুধু ব্যাটিং ও বোলিংয়ের উপর নির্ভর করলেই চলবে না, ফিল্ডিংটাও ভালো হতে হবে। ফিল্ডিং ভালো হলে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ওপর মানসিক চাপ বাড়ে। আর প্রয়োজনীয় সময় একটা ক্যাচই তো ঘুরিয়ে দিতে পারে ম্যাচের গতি-প্রকৃতি। আশা করি, সাকিব-তামিমদের কাছে ফিল্ডিংটাও গুরুত্ব পাবে।আউয়াল হোসেন গোলাপইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়পাঠকের মতামত বিভাগে বিশ্বকাপ নিয়ে লিখতে পারেন আপনারা। বিশ্বকাপের ম্যাচ দেখা নিয়ে মজার, বিব্রতকর অভিজ্ঞতা কিংবা দলকে নিয়ে প্রত্যাশার কথা লিখতে পারেন। লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সানজিদা ইয়াসমিন।