চিরকুট
সমস্যাটা খুঁজে বের করুনওয়েস্ট ইন্ডিজের কাছে ৫৮ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। ক্রিকেটারদের গালিগালাজ করেছে। ক্ষোভে তাদের কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। দলের বাজে পারফরম্যান্সে সমর্থকদের মন খারাপ হবে এটাই স্বাভাবিক। কিন্তু অবাক লাগে, ক্রিকেটবোদ্ধারাও সমস্যার আসল জায়গাটা খুঁজে না বের করে দোষ চাপিয়েছেন ক্রিকেটারদের ওপর। আসল সমস্যাটা হলো, আমাদের ঘরোয়া ক্রিকেট কাঠামো। দেশের ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজাতে না পারলে কখনোই দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা আশা করা যায় না।মাহিম, জামালপুরঅভিনন্দনঘরের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপকে আরও উপভোগ্য করে তুলেছে প্রথম আলোর চমকপ্রদ সব আয়োজন। টুর্নামেন্টকে ঘিরে নানা রকম কুইজ তো ছিলই। ছিল তারকাদের পোস্টার, ফাইনালিস্ট দুই দলের স্টিকার পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার মতো প্রশংসনীয় উদ্যোগ। অনলাইন কুইজ ক্রিকপল প্রথম আলোর বিশ্বকাপ আয়োজনে যোগ করে নতুন মাত্রা। তাই প্রথম আলোকে জানাই অভিনন্দন।ইসফাকুল আনাম, বিমানবন্দর সড়ক, যশোরখুব খারাপ কি!বিশ্বকাপ শুরুর আগে তিনটি জয়ের কথাই বলেছিলেন সাকিব-তামিমরা। তিনটি জয়ই পেয়েছে বাংলাদেশ। শুরুর হিসাব-নিকাশে তো তিনটি জয় নিয়েই পরের রাউন্ডে যাওয়ার কথা ছিল। যাওয়া হয়নি বলেই দলের এত সমালোচনা। কিন্তু আমি তো বলব, ক্ষমতা অনুযায়ীই খেলেছে বাংলাদেশ! শুধু বিদেশি ভালো কোচ, আর অনুশীলন দিয়েই সবকিছু হয় না। দেশের ক্রিকেটের উন্নতির জন্য চাই শক্তিশালী ক্রিকেট অবকাঠামো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে সাকিবদের অলআউট হওয়াটা সেটাই প্রমাণ করেছেসুমন, রাজশাহীআশায় বুক বাঁধিবিশ্বকাপে ক্রিকেট দলের পারফরম্যান্সে যারা হতাশ, আমিও তাদের একজন। তবে এই হতাশা আমি পুষে রাখার পক্ষপাতি নই। অস্ট্রেলিয়া সিরিজেই বাংলাদেশ নতুন করে শুরু করবে—এই আশা করি।দীপা, নওগাঁতামিমের দিকে তাকিয়েতামিমের ব্যাট হাসলে কাঁদবে প্রতিপক্ষ। কিন্তু বিশ্বকাপে একটা ম্যাচেও তামিমের ব্যাটে সেই ছন্দ দেখতে পেলাম না। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সেটা দেখতে পাব—এই আশায় বসে আছি। নয়না, মৌলভীবাজারপাঠকের মতামত বিভাগে বিশ্বকাপ নিয়ে লিখতে পারেন আপনারা। বিশ্বকাপের ম্যাচ দেখা নিয়ে মজার, বিব্রতকর অভিজ্ঞতা কিংবা দলকে নিয়ে প্রত্যাশার কথা লিখতে পারেন। লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন ইসফাকুল আনাম।