চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস!২০১১ বিশ্বকাপে আমাদের প্রাপ্তি কী? সহ-আয়োজক হিসেবে আমরা অবশ্যই সফল, সুষুমভাবে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচগুলোর সফল আয়োজন করে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পেরেছি। মাঠের পারফরম্যান্সের হিসাবেও আমাদের প্রাপ্তিটা কম নয়। ৬ ম্যাচের ৩টিতে জয়, যার একটি আবার ইংল্যান্ডের বিপক্ষে। কিন্তু যদি অপ্রাপ্তি হিসাব করি—তালিকাটাও কম ছোট নয়। যার মধ্যে আছে ৫৮ ও ৭৮ রানে অলআউট হওয়ার লজ্জা। হিসাব কিন্তু প্লাসে মাইনাসে মাইনাসই হয়! আশা করি, সাকিব ও তাঁর দল ভুল থেকে দ্রুত শিক্ষা নেবে।শহীদুল আনোয়ার, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রামএই তো চাওয়াঅস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে সাকিবদের পারফরম্যান্স দেখে মনে হয়েছিল, জয়ের জন্য নয়, খেলার জন্যই খেলছে দল। কিন্তু শেষ ম্যাচে দলের খেলা দেখে ভালো লাগল। অস্ট্রেলিয়ার ৩৬১ রান টপকে ম্যাচ জেতা ছিল অসম্ভব। কিন্তু অসম্ভব সেই লক্ষ্য নিয়েই দুর্দান্ত খেললেন তামিম-ইমরুলরা। তাঁদের কাছে তো আমরা, সাধারণ ক্রিকেটপ্রেমীরা এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটই চাই। ম্যাচে তো দু দলই জিতবে না। কিন্তু হারের আগেই যেন হেরে না বসেন সাকিব-তামিমরা।সুমন, মোহনপুর, রাজশাহীবিদায় সিডন্সবাংলাদেশ ক্রিকেট বোর্ড চুক্তি নবায়ন না করায় অস্ট্রেলিয়ায় ফিরে গেলেন জেমি সিডন্স। কিন্তু তাঁকে কি রেখে দেওয়া যেত না? আবার নতুন কোচ আসবেন, খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতেও তো সময় লাগবে। তার চেয়ে বরং সিডন্সকেই রেখে দিলে ভালো হতো বলে মনে করি আমি।মাহিম, জামালপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন শহীদুল আনোয়ার।