চিরকুট
চাই সুদূরপ্রসারী পরিকল্পনাবাংলাদেশের ক্রিকেট কোচ ও প্রধান নির্বাচকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসছে। দেখেশুনে যোগ্য ও বিচক্ষণ লোককেই নিয়োগ দিতে হবে বিসিবিকে। পাশাপাশি চাই সুষ্ঠু ও সুদূরপ্রসারী পরিকল্পনা। ভারত দুই বছর আগে তাদের বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছিল এবং এতে সফল তারা। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সঠিক পথে চললে আমরাও কাঙ্ক্ষিত সাফল্য পাব।সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহবেতারে নিম্নমানের ধারাভাষ্যবাংলাদেশ বেতার দীর্ঘদিন ধরে দেশ ও বিদেশের মাঠ থেকে বিভিন্ন খেলার ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করে আসছে। কিন্তু বেতারের ধারাভাষ্য খুবই নিম্নমানের। ভুল ধারাভাষ্য দিচ্ছেন তাঁরা, কখনো কখনো দলের নামটিও ঠিকভাবে বলতে পারেন না। বেতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাই অনুরোধ, প্রবীণ ধারাভাষ্যকার সরিয়ে অপেক্ষাকৃত তরুণ ধারাভাষ্যকারদের নিয়োগ দেওয়া হোক। আতাউর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়বিসিবি সমীপেবিশ্বকাপের একটি প্রস্তুতি ম্যাচ দেখতে গিয়েছিলাম ফতুল্লায়। দেখলাম খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামটিও। এই মাঠেও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের আয়োজন করতে পারে বিসিবি। নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দাবি জানাই।নাহিন, সিদ্ধিরগঞ্জ পৌরসভা, নারায়ণগঞ্জ