চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রশ্নজেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে একজন জেলা প্রশাসক জেলা স্টেডিয়ামকে তাঁর মাঠ দাবি করতেই পারেন। তাই বলে খেলোয়াড়দের অনুশীলন বাদ দিয়ে সেখানে তিনি মেলা বসাবেন! নোয়াখালীর জেলা প্রশাসক সেটাই করতে যাচ্ছিলেন। আর এর প্রতিবাদ করতে গিয়ে হেনস্থা হতে হয়েছে স্থানীয় অ্যাথলেটদের। এই যদি অবস্থা হয়, তাহলে দেশের ক্রীড়াঙ্গনের উন্নতি হবে কী করে?এনামুল হাসান, উত্তরা।অভিনন্দনবাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচকদের জানাই অভিনন্দন। জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় নির্বাচনে তাঁরা তাঁদের বিচক্ষণতার পরিচয় দেবেন, সততা এবং নিরপেক্ষতা বজায় রেখে পারফরম্যান্স এবং মেধাকে গুরুত্ব দিয়ে দল নির্বাচন করবেন—এটাই আমাদের কামনা। এখানে একটা অনুরোধও করব ক্রিকেট বোর্ডকে, নির্বাচকদের স্বাধীনভাবে দল নির্বাচনের ক্ষমতা দিন।মাইন উদ্দিন, উত্তর বালুয়াডাঙ্গা, দিনাজপুর।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন এনামুল হাসান।