চিরকুট
সিদ্দিকুরকে দেখেইগলফ সম্পর্কে আমার যা জানাশোনা সেটা টাইগার উডসকে কেন্দ্র করে। কিন্তু এ খেলাটি সম্পর্কে আরও জানার আগ্রহ তৈরি করেছেন আমাদেরই সিদ্দিকুর। তাঁর কল্যাণেই ক্লাব, পার প্রভৃতি শব্দের সঙ্গে পরিচিত আমরা। দেশের ক্রিকেটপ্রেমীরা মাঠে গিয়ে সমর্থন দেন সাকিব-তামিমদের। কিন্তু গলফ কোর্সে উপস্থিত হতে না পারলেও বাংলাদেশের ক্রীড়ামোদী মানুষ আপনার পাশে আছে—সিদ্দিক ভাই, এটা সব সময়ই মনে রাখবেন আপনি।ক্যালভিন চাকমা, ঢাকা কলেজ, ঢাকাপ্রসঙ্গ ঘরোয়া ক্রিকেটদেশের ক্রিকেটের উন্নতি চাইলে ঢেলে সাজাতে হবে ঘরোয়া ক্রিকেট-কাঠামোকে। এ কথা অতীতে অনেকবারই বলা হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আর হয়নি বলেই মাঠের বাংলাদেশ ক্রিকেট দল বড় অগোছালো। তাদের পারফরম্যান্স কখনো কখনো লজ্জার কারণ হয়ে যায় আমাদের। আশা করব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেট-কাঠামোকে যুগোপযোগী করে তুলে তাদের দায়িত্ব পালন করবে।মাইন উদ্দিন সোহাগ, কোতোয়ালি থানা, দিনাজপুরআইপিএলের সাকিবকলকাতা নাইট রাইডার্সের হয়ে যে কয়টা ম্যাচ খেলেছেন, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে আশানুরূপ ভালো করতে পারেননি। অবশ্য ব্যাটিংয়ের সুযোগই বেশি পাননি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক। তবে ভবিষ্যতে পেলে সুযোগটা কাজে লাগাবেন, এটাই আশা করি। আইপিএলে খেলে অনেক কিছুই শিখবেন তিনি এবং সে শিক্ষাটা কাজে লাগিয়ে ফিরে পাবেন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারের আসনটি।সুমনা হোসেন বর্ষা, দক্ষিণ টুটপাড়া, খুলনাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন ক্যালভিন চাকমা।