চিরকুট
চাই গোছালো আয়োজনবঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক যুব টেবিল টেনিসের আয়োজন নিঃসন্দেহে টিটি ফেডারেশনের প্রশংসনীয় একটি উদ্যোগ। কিন্তু শুরুতেই দেখা গেল নানা অব্যবস্থাপনা। পত্রপত্রিকায় ছাপা হওয়া এসব অব্যবস্থাপনার খবর শুনে মনটা খারাপ হয়ে গেল। বঙ্গবন্ধুর নামে টুর্নামেন্ট করে কোথায় জাতির জনকের নাম উজ্জ্বল করব তা নয়, উল্টো শুনতে হলো বিভিন্ন অব্যবস্থাপনার খবর।মাহিম, জামালপুরবিসিবির নির্বাচকদের বলছিবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে নির্বাচক কমিটি গঠন করেছে তা খুবই ভালো হয়েছে। যোগ্য নির্বাচকেরা তাঁদের মেধা খাটিয়ে দল নির্বাচন করবেন, এটাই আশা করি। দলীয়করণ ও আত্মীয়করণ যেন দল নির্বাচনের ক্ষেত্রে জায়গা না পায়। বিসিবির কাছেও প্রত্যাশা, তারা নির্বাচকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে।আকতারুল ইসলাম, ডোমার, নীলফামারীসাকিব পেরেছেনপ্রথমবারের মতো এবার কলকাতা নাইট রাইডার্স আইপিএলের সেমিফাইনালে উঠলেও ফাইনালে উঠতে পারেনি। তবে বাংলাদেশের সাকিব আল হাসান আইপিএলে চেনাতে পেরেছেন নিজেকে। এর আগে আইপিএলে খেলেছেন আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল ও মাশরাফি বিন মুর্তজা। কিন্তু কেউই মাল্টি মিলিয়ন ডলারের এই টুর্নামেন্টে ভালো করতে পারেননি। ব্যতিক্রম হলেন সাকিব। আশা করি, আইপিএলের পরের নিলামেও তাঁকে কিনে নেবে কোনো না কোনো দল।সুমন, মোহনপুর, রাজশাহীনতুনের জয়গানস্বাধীনতা দিবস কাপ ফুটবল নতুন দিনের শুভ সূচনার ইঙ্গিত দিয়ে গেল। চিরায়ত ‘আবাহনী-মোহামেডান’ ফাইনালের গণ্ডি ভেঙে টুর্নামেন্টের ফাইনাল খেলল ফরাশগঞ্জ-শেখ রাসেল। আনকোরা ফরাশগঞ্জের চ্যাম্পিয়ন হওয়াটা দেশের ফুটবলের জন্যই মঙ্গলের, এতে ঘরোয়া ফুটবলে প্রতিযোগিতা আরও বাড়বে। ফরাশগঞ্জকে অভিনন্দন।খাইরুল ইসলাম, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সুমন।