চিরকুট
এমন পাইলটই চাইস্টেডিয়ামের গত সংখ্যায় প্রকাশিত তাঁর সাক্ষাৎকারটি খুবই ভালো লেগেছে। দেশের ঘরোয়া ক্রিকেট-কাঠামো নিয়ে তাঁর চিন্তাভাবনা খুবই পরিচ্ছন্ন। ঘরোয়া ক্রিকেটে রাজশাহীকে একটা পরাক্রমশালী দলে পরিণত করার ক্ষেত্রেও তাঁর অবদানটা কম নয়। তরুণ ক্রিকেটারদের উচিত তাঁকে অনুসরণ করা, যেন তাঁরাই আগামী দিনের দেশের ক্রিকেটের ‘পাইলট’ হয়ে উঠতে পারেন।আরশেদ আলী, ঢাকা ও সুমন, মোহনপুর, রাজশাহীভিন্নমতবাংলাদেশ ফুটবল ফেডারেশন মেসি-তেভেজদের ঢাকায় নিয়ে আসার যে উদ্যোগ নিয়েছে, তার কোনো যৌক্তিকতা দেখি না আমি। ঢাকায় এসে তারা বাংলাদেশের সঙ্গে নয়, খেলবে অন্য এক বিদেশি দলের সঙ্গে। এতে দেশের ফুটবলের লাভ কী? তাদের আনতে কোটি কোটি টাকার যে বাজেট রাখা হয়েছে, সেটি বরং ঘরোয়া ফুটবলের জরাজীর্ণ অবস্থা কাটিয়ে উঠতে কাজে লাগানো যেত।মাইন উদ্দিনকোতোয়ালি, দিনাজপুরশুভকামনাআইপিএলে নিজেকে প্রমাণ করেছেন। ভারতীয় টি-টোয়েন্টি লিগের অভিজ্ঞতা নিয়ে সাকিব খেলবেন কাউন্টি ক্রিকেটে। আইপিএল-অভিজ্ঞতা কাউন্টি ক্রিকেটে কাজে আসবে বলে নিজেও স্বীকার করেছেন সাকিব। আমরাও চাই, তিনি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরে বাংলাদেশের মুখ উজ্জ্বল করুন। সাকিবের জন্য শুভকামনা রইল।সাথি, প্রফেসর গলি, বরিশালপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে মতামত দিতে পারেন। তবে লেখা অবশ্যই সংক্ষিপ্ত হতে হবে। প্রতি সংখ্যায় যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মাইন উদ্দিন।