চিরকুট
কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে কি?২৬ মে প্রথম আলোর খেলার পাতায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল, যেখানে স্টেডিয়াম কমপ্লেক্সের ভেতর অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ৮৪টি দোকান ও বহিরাগত লোকজনের অবাধে যাতায়াতের কথা লেখা হয়েছে। অথচ স্টেডিয়ামের মূল নকশায় নাকি সেখানে ক্রিকেট জাদুঘর, ক্রিকেটার্স ক্যাফে, সুভ্যেনির শপ, গ্রন্থাগার, আর্কাইভ থাকার কথা ছিল। প্রতিবেদন ছাপানোর পর যথাযথ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কি না জানি না, তবে ব্যবস্থা নেবে এটাই আশা করি।সঞ্জয় সরকার, চট্টগ্রামতাদের রক্ষায় কি কেউ নেই!রেফারির উপর খেলোয়াড়-কর্মকর্তাদের চড়াও হওয়ার ঘটনা চলতি বাংলাদেশ লিগে বেশ কয়েকবারই ঘটেছে। সর্বশেষ ঘটল শেখ জামাল-শেখ রাসেল ম্যাচে। এক পত্রিকায় তো এমন ছবিও ছাপা হয়েছে, রেফারিকে লক্ষ্য করে চেয়ার ছোড়া হয়েছে। মাঠে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আন্তর্জাতিক ম্যাচে রেফারির সঙ্গে একটু দুর্ব্যবহার করলে কঠোর শাস্তি পেতে হয়। আমাদের এখানে কি শাস্তির বিধান নেই? থাকলে রেফারি পেটানোর ঘটনা বারবার ঘটে কেন?সুমন, মোহনপুর, রাজশাহীদেশি তারকা নয় কেন?স্টেডিয়াম পাতায় প্রায়ই বিদেশি তারকাদের প্রোফাইল ছাপা হয়। আশা করি, ভবিষ্যতে সাকিব-তামিমদেরও প্রোফাইল ছাপা হবে।তন্দ্রা ও তমা, পাবনা স্থানীয় ক্রীড়াঙ্গনের তারকাদেরও প্রোফাইল ছাপি আমরা। পুরোনো সংখ্যা ঘাঁটলে দেখবেন সাকিবের প্রোফাইলও ছাপা হয়ে গেছে।