চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতানো খেলা থেকে মুক্তি চাইবাংলাদেশের ফুটবলে পাতানো খেলা নতুন নয়। এর বিরুদ্ধে ব্যবস্থা নেব-নিচ্ছি করে অনেক বছর কেটে গেল। সম্প্রতি বাংলাদেশ লিগে পাতানো খেলা বিতর্ক আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। যেসব ম্যাচকে ঘিরে পাতানো খেলার গন্ধ পাওয়া যাচ্ছে, সে তালিকার অগ্রভাগে শেখ জামাল-রহমতগঞ্জ।পাতানো ম্যাচের কালো থাবা থেকে বেরিয়ে আসতে হবে। এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কঠোর হতে হবে। এ ক্ষেত্রে পাতানো খেলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই।কে আই তাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়বাফুফেকে বলছিগত সংখ্যায় ছাপা হওয়া সুমনের চিঠির সঙ্গে আমি একমত। মাঠে রেফারিরা বারবার খেলোয়াড়-কর্মকর্তাদের হাতে লাঞ্ছিত হবেন কেন? তাঁদের সুরক্ষা দিতে না পারলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রয়োজন আছে বলে মনে করি না আমি। পাতানো ম্যাচ সম্পর্কেও একটা কথা বলি, ঢাকার ফুটবলে পাতানো ম্যাচের কথা অনেক দিন ধরে শোনা গেলেও কোনো কার্যকর কিংবা তেমন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। এবার নেবে এটাই আশা করি।মাহিম, জামালপুরবিবর্ণ জুনিয়র অ্যাথলেটিকসজাতীয় জুনিয়র অ্যাথলেটিকস ক্রমশ ঔজ্জ্বল্য হারাচ্ছে। শ-তিনেক অনূর্ধ্ব-১৮ শিক্ষানবিশ অ্যাথলেট নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতা ছিল একেবারেই নিষ্প্রাণ। ছেঁড়া ট্র্যাক, অকেজো ইলেকট্রনিক স্কোরবোর্ড, পৃষ্ঠপোষকহীন টুর্নামেন্ট থেকে ১৯টি ইভেন্ট বাদ দেওয়া হয়। এমন দায়সারা টুর্নামেন্ট তরুণদের উৎসাহ জোগাবে কীভাবে?সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন কে আই তাজ।