চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন কন্যার জন্য শুভকামনাআমাদের দেশে খেলাধুলায় মেয়েদের অংশগ্রহণ খুবই কম। গ্রাম এলাকায় তো নেই বললেই চলে। সেখানে ফেনীর একই পরিবারের তিন কন্যার ফুটবলার হওয়াটা আমাদের মুগ্ধ করে। জেলা পর্যায়ে খেলা ফেনীর এই তিন বোনকে দেখে অন্য মেয়েরাও খেলাধুলায় আসতে অনুপ্রাণিত হবে, এটাই আশা করি। তিন কন্যার অগ্রযাত্রা শুভ হোক।আতিউর রহমান, খিলগাঁও, ঢাকাকারণ কী?সম্প্রতি কয়েকজন সিনিয়র ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে খেলা চালিয়ে যেতে অনীহা প্রকাশ করেছেন। কারণ হিসেবে তাঁরা স্পষ্ট করে কিছু বলেননি। তবে একটা কারণ তো আছেই। জাতীয় দলে খেলাটা যেকোনো ফুটবলারেরই আজন্ম স্বপ্ন। অথচ তাঁরা স্বেচ্ছায় জাতীয় দল ছাড়ছেন! ঠিক কী কারণে তাঁদের জাতীয় দল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত, সেটি কি আড়ালেই থেকে যাবে? বাফুফের উচিত হবে কারণটা খুঁজে বের করা এবং যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে নিজেকে সংশোধন করা। জাতীয় দল এবং দেশের ফুটবলপ্রেমীরা মিস করবে আমিনুল হক, রজনীকান্ত বর্মন, মতিউর মুন্নার মতো ফুটবলারকে।ইমরান হাবিব, পাকুন্দিয়া, কিশোর গঞ্জ, আতিউর রহমান, ঢাকা কলেজমীমাংসা হবে কবে?বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ নামীদামি খেলোয়াড়েরা দাবা ফেডারেশন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের দাবা। তাই বর্তমান কমিটি এবং এই কমিটির অধীনে খেলতে অনিচ্ছুক দাবাড়ুদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা নিজেরাই উদ্যোগ নিয়ে সমস্যা মিটিয়ে ফেলুন এবং দেশের দাবাকে সামনে এগিয়ে নিন।ইকরাম আলী মোল্যা, কোতোয়ালি, যশোরপাতানো খেলা বন্ধ করুনভালো মানের নয় এমন বিদেশি খেলোয়াড়দের দাপটে মাত্রই শেষ হওয়া বাংলাদেশ লিগে স্থানীয় বেশ কিছু তারকাকে বসে থাকতে হয়েছে রিজার্ভ বেঞ্চে। ম্যাচ জমে না ওঠা আর নিম্নমানের রেফারিংও আলোচনায় এসেছে। তবে সবকিছুকেই ছাপিয়ে গেছে ম্যাচ ফিক্সিং। এমনিতেই ফুটবলে দর্শক নেই। তার ওপর পাতানো ম্যাচের কলঙ্ক। এ কলঙ্ক মুছে ফেলতে না পারলে আমাদের ফুটবল এগোবে না।এনামুল হাসান, উত্তরা, ঢাকা।প্রোফাইলের দাবিপ্রোফাইল বিভাগটি স্টেডিয়াম পাতার অন্যতম আকর্ষণ। এই বিভাগে আমরা আমাদের প্রিয় খেলোয়াড় আর্সেনালের মিডফিল্ডার সামির নাসরিকে দেখতে চাই।অনন্যা, নাফিজা ও পূর্ণতা, পাঠানপাড়া, চাঁপাইনবাবগঞ্জপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন আতিউর রহমান (খিলগাঁও)।