চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লকে নিয়ে আশাবাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হয়ে আসছেন স্টুয়ার্ট ল। তিনি হাইপ্রোফাইল কোচ। এর আগেও হাইপ্রোফাইল কোচেরা কাজ করেছেন বাংলাদেশে। তবে নতুন কোচের কাছে প্রত্যাশা—কোচিংয়ে তিনি স্বতন্ত্র একটা ধারা তৈরি করবেন এবং মেধা ও অভিজ্ঞতা দিয়ে এগিয়ে নেবেন বাংলাদেশ ক্রিকেট দলকে।সুমন, মোহনপুর, রাজশাহী, এনামুল হাসান, উত্তরা, ঢাকাঅনুরোধ২০০৮ সালের ৩ ফেব্রুয়ারি সাকিব আল হাসানের প্রোফাইল ছাপা হলেও যেকোনো কারণেই হোক তা আমাদের চোখ এড়িয়ে গেছে। আমরা সাকিবের একনিষ্ঠ ভক্ত। সাকিবের অগণিত ভক্তের কথা মাথায় রেখে প্রোফাইলটি আবার ছাপানোর দাবি জানাচ্ছি।নাহ্লা ইসলাম, দিনাজপুর, তন্দ্রা ও তমা, পাবনা, ফারজানা তাবাস্সুম, পাবনাঅভিনন্দনদেশের ঘরোয়া ফুটবল যখন পাতানো ম্যাচের কেলেঙ্কারিতে কলঙ্কিত, তখনই পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের জয় এক নিবিড় প্রশান্তি বয়ে নিয়ে এল আমাদের জন্য। বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় লেগে ড্র করে দ্বিতীয় পর্বে উঠে গেছে বাংলাদেশ। ফুটবল দলকে অভিনন্দন জানাই আর আশা করি সামনের ম্যাচগুলোতেও ভালো খেলবে দল।সঞ্জয় সরকার, সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামশুভকামনানতুন ইনিংস শুরু করায় মাহমুদউল্লাহকে অভিনন্দন। নবপরিণীতাকে নিয়ে আপনার সামনের সময়গুলো আরও সুন্দর কাটবে, এটাই প্রত্যাশা করি।তন্বী, তন্দ্রা ও তমা, রাধানগর, পাবনাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সঞ্জয় সরকার।