চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি প্রস্তাবপ্রতিবছর বাজেটে ক্রীড়া উন্নয়নের জন্য আলাদা বরাদ্দ থাকে। সেই বরাদ্দের অর্থ কতটা কাজে আসে, তা কি খতিয়ে দেখা হয়? বরাদ্দের সেই কোটি কোটি টাকা আদৌ উন্নয়নের কাজে ব্যয় হয়, নাকি তা যায় প্রভাবশালীদের পকেটে? গ্রামীণফোন পেসার হান্ট, পিংক সিটি ক্রিকেট প্রতিভা অন্বেষণের মতো কর্মসূচি বর্তমানে বন্ধ আছে। বেসরকারি হলেও এগুলোর মাধ্যমে গ্রামাঞ্চলের মেধাবী ক্রিকেটাররা তাদের মেলে ধরার সুযোগ পেত। বাজেটের বরাদ্দকৃত টাকায় এমন কর্মসূচি চালানো যেতে পারে।আশরাফুল ইসলাম, মাধবপুর, শেরপুরওরা তিনজনছোটবেলায় ফুটবলের প্রতি ভীষণ আগ্রহ ছিল। পাড়ার ছোট ছোট ছেলেমেয়ের সঙ্গে খেলে বকুনি কম খাইনি। সবই এখন স্মৃতি। আমার জন্ম ফেনীর ওই পরিবারে হলে জীবনটাই হয়তো অন্য রকম হতো। যাই হোক ফেনীর একই পরিবারের তিন কন্যার ফুটবলার হওয়ার গল্প পড়ে খুব ভালো লেগেছে। তিনি বোন তিন ফুটবলারকে জানাই অভিনন্দন। শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বাংলাদেশের ফুটবলে সুবাতাসবিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে চেনা পরিবেশে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। অ্যাওয়ে ম্যাচে স্বাগতিকদের সঙ্গে গোলশূন্য ড্র করে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে বাংলাদেশ। দলের এই সাফল্যের পেছনে নতুন কোচের কারিশমা নয়, কাজ করেছে মাঠে ফুটবলার থাকাটা। বাংলাদেশ লিগ হওয়ার কারণেই খেলোয়াড়দের ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি না থাকায় ভালো করেছে দল। শুভকামনা জানাই ফুটবল দলকে।খাইরুল ইসলাম তাজ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়টেস্ট খেলার সুযোগ কই?টেস্ট ক্রিকেটে ১১ বছর পার হলেও আমাদের পারফরম্যান্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী নয়। অত্যন্ত আক্ষেপের বিষয়, এই দীর্ঘ সময়ের মতো আগামী ২০২০ সাল পর্যন্তও আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের খসড়াতেও বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফরের উল্লেখ নেই। আগামী আট বছরে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের চেয়ে অর্ধেকেরও কম টেস্ট খেলবে বাংলাদেশ। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলোর সঙ্গে পর্যাপ্ত টেস্ট খেলার সুযোগ না দিয়ে আমাদের কি আরও পেছনে ঠেলে দেওয়া হচ্ছে না?সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহপ্রসঙ্গ ‘প্রিয় তামিম’জাতীয় ক্রিকেট দলের তারকা তামিম ইকবালের কাছে প্রশ্ন করার সুযোগ পাব আমরা, পাঠকের প্রশ্ন আর তামিমের উত্তর নিয়ে সাজানো হবে স্টেডিয়াম—ভাবতেই ভালো লাগছে। যদিও এমন একটি সুযোগ স্টেডিয়াম করে দিয়েছিল স্টেডিয়ামের ‘প্রিয় সাকিব’ সংখ্যায়। কিন্তু দুঃখের বিষয় সেই সংখ্যায় অনেক বেশি পাঠককে সুযোগ করে দিতে গিয়ে লেখাগুলো এত ছোট হয়ে গিয়েছিল যে একটুখানি দৃষ্টিকটু লেগেছিল। আশা করি, ‘প্রিয় তামিম’ সংখ্যাটির ক্ষেত্রে সেটি হবে না।শহীদুল আনোয়ার জয়, হাজী মুহাম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রামপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন আশরাফুল ইসলাম।