চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ-খেলোয়াড় সম্পর্কনতুন কোচ হিসেবে স্টুয়ার্ট ল দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। কোচ-খেলোয়াড় বোঝাপড়া ভালো হলে মাঠের খেলায় তার প্রভাব পড়ে। ভারতের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যে কোচ গ্যারি কারস্টেনের সঙ্গে ক্রিকেটারদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভূমিকা ছিল। কোচের সঙ্গে সহজ সম্পর্ক খেলোয়াড়দের ভুল-ত্রুটি শুধরে ত্বরিত উন্নতির পথ সুগম করে। ল বিষয়টিকে গুরুত্ব দিয়ে ক্রিকেটারদের সেরাটা বের করে আনতে সক্ষম হলে তা হবে আমাদের ক্রিকেটের জন্য চূড়ান্ত আশীর্বাদ।সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহএকটি প্রস্তাবস্টেডিয়ামে কি এমন একটা বিভাগ চালু করা যায় না, যেখানে ক্রিকেটারদের সরাসরি প্রশ্ন করা যায়?রুবাইয়া তাসনীম, গৌরীপুর, ময়মনসিংহতাঁদের কাণ্ডজ্ঞানদেশের ফুটবলের অবস্থা এমনিতেই টালমাটাল। যে খেলা ছিল একসময় বাঙালির প্রাণের উচ্ছ্বাস, আজ তা প্রায় বিলুপ্ত। কর্মকর্তাদের উদাসীনতা, খেলোয়াড়দের খামখেয়ালিপনা ও পাতানো খেলায় জর্জরিত যখন বাংলাদেশের ফুটবল, তখন জাতীয় দলের দুই খেলোয়াড় এমিলি ও মিঠুনের ‘খ্যাপ’ খেলতে যাওয়া সত্যিই উদ্বেগের বিষয়। বিশ্বকাপ প্রাক বাছাইপর্বে লেবাননের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাওয়ার আগে জাতীয় দলের ফুটবলারদের ‘খ্যাপ’ খেলতে যাওয়াটা কাম্য নয়। দেশপ্রেমের ঊর্ধ্বে যখন টাকার লোভ চলে আসে তখন আর মানুষের থাকে কী?আতাউর রহমান, খিলগাঁও, ঢাকাফুটবলারদের নৈতিকতাবিশ্বকাপ প্রাক বাছাই ম্যাচে লেবাননকে হারাতে পারলে আমাদের ফুটবল অনেকটা এগিয়ে যাবে। ফুটবলের অবকাঠামো পাল্টে যাবে। স্পন্সররা অনেক বেশি আগ্রহী হবে ফুটবলের ব্যাপারে। এমন একটা আশা নিয়ে যখন সবাই ফুটবল দলের দিকে তাকিয়ে, বিপ্লব বাহিনীর দুই স্ট্রাইকার (এমিলি-মিঠুন) ‘খ্যাপ’ খেলতে গিয়ে ধরা পড়লেন। কিন্তু ওরা এই কাণ্ডটি করল কেন? টাকার অভাবে! নাকি নৈতিকতার অভাবে। যাদের সামনে জাতীয় সংগীতের সুরে সুর মিলিয়ে দীপ্ত শপথের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনার সম্ভাবনা হাতছানি দিচ্ছে, তাদের কাছে দেশবাসী এমন কাণ্ড কখনোই আশা করেনি। এই যদি হয় জাতীয় ফুটবলারদের নৈতিকতার দৃষ্টান্ত, আমাদের ফুটবল এগোবে কীভাবে?অভিজিত বড়ুয়া, চট্টগ্রামসিলেটবাসীর স্বপ্নপূরণএকসময় জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন সিলেটের রাজিন, কাপালি, তাপস, নাজমুল, এনামুল জুনিয়ররা। ক্রিকেটার তৈরির এমন উর্বরভূমি সিলেট এত দিন আন্তর্জাতিক ভেন্যু হিসেবে ছিল অবহেলিত। সেই উপেক্ষার অবসান হতে চলেছে। ২০১২ সালেই সিলেটে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবিকে ধন্যবাদ।মু. ছমির, ছাতক, সুনামগঞ্জদ্বিমতস্টেডিয়ামের গত সংখ্যায় শহীদুল আনোয়ারের লেখা ‘প্রসঙ্গ প্রিয় তামিম’ শিরোনামের চিঠির সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। পাঠকের প্রশ্ন আর সাকিবের উত্তর দিয়ে সাজানো ‘প্রিয় সাকিব’ সংখ্যাটি অনেক বেশি পাঠকের কৌতূহল মিটিয়েছিল। বেশি প্রশ্ন ও বেশি উত্তরের জায়গা করতে গিয়ে লেখাগুলো ছোট ছোট হওয়ায় সম্ভবত শহীদুলের চোখে সংখ্যাটি ভালো লাগেনি। কিন্তু আমি বলব, খারাপ লাগার কিছুই ছিল না। শেলী, খালেদা জিয়া হল, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন আতাউর রহমান।