চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদপাঠকের প্রশ্ন আর তামিমের উত্তর দিয়ে সাজানো ‘প্রিয় তামিম’ সংখ্যাটি খুবই ভালো লেগেছে। বিশেষ করে তামিম ইকবাল সম্পর্কে আমাদের যা জানার ছিল তার প্রায় সবই জানতে পেরেছি গত সপ্তাহের স্টেডিয়াম পড়ে। তারকা খেলোয়াড়দের কাছে পাঠকদের প্রশ্ন করার সুযোগ করে দেওয়ার জন্য স্টেডিয়াম ও প্রথম আলোকে ধন্যবাদ। ভবিষ্যতেও স্টেডিয়ামের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, এটাই আশা করি।সাহিন, দালাল বাজার, লক্ষ্মীপুর, মাহিম, জামালপুরসম্ভাবনার নতুন ক্ষেত্রশুরুর দিকে অব্যবস্থাপনাজনিত ক্রটি থাকলেও আন্তর্জাতিক বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অবশ্যই এটি গর্বের। এই সাফল্য বাস্কেটবলে দেশের সম্ভাবনার কথাও বলছে। অবকাঠামোগত সুযোগ-সুবিধা আর উন্নত পরিচর্যা পেলে এই খেলায় এগিয়ে যাওয়া সম্ভব।খাইরুল ইসলাম, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সরকারের কাছে চাওয়াপ্রতিবারই বাজেটে ক্রীড়া খাতে উন্নয়নের জন্য বরাদ্দ রাখে সরকার। কিন্তু উন্নয়ন তেমন হয় বলে মনে হয় না। খেলাধুলার মাঠ না রেখেই গ্রামেগঞ্জে গড়ে উঠছে স্কুল, মাদ্রাসা, কলেজ। আর যেসব স্কুলে মাঠ আছে, সেখানেও বাৎসরিক খেলাধুলা হয় বলে মনে হয় না। তাই সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন—ভবিষ্যতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই যেন একটি করে খেলার মাঠ নিশ্চিত করা হয়। নিশ্চিত করা হয় ক্রীড়া আয়োজনও।আবু সাঈদ ইসলাম, ঘোড়াঘাট, দিনাজপুর১২৯টি প্রশ্নস্টেডিয়ামের ‘প্রিয় তামিম’ সংখ্যাটি ভালো লাগার কথা অনেকেই বলবে। আমি সংখ্যাটির একটি পরিসংখ্যান তুলে ধরতে চাই। সংখ্যাটিতে প্রশ্ন ছাপা হয়েছে ১২৯টি। প্রশ্ন করেছেন ১৮০ জন। তার মধ্যে মেয়েদের প্রশ্ন ছিল ৭৬টি, ছেলেদের ৯২টি। বেশ কজনের নাম পড়ে বুঝতে পারলাম না তারা ছেলে না মেয়ে!জহির উদ্দিন লস্কার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ফিরে আসুক সেই মুহূর্তআমাদের প্রথম টেস্ট জয়ের মুহূর্ত কখনো ভোলার নয়। এনামুলের দুর্দান্ত বোলিংয়ে পরম প্রাপ্তির সেই জয়টি এসেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সাকিব-তামিমদের এবারের জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে আবার ফিরে আসুক বিজয়ের সেই মুহূর্ত। সেই আশায় পথ চেয়ে আছি।শহীদুল আনোয়ার, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রামপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন খাইরুল ইসলাম।