চিরকুট
নড়েচড়ে বসবে বিসিবি?খেলোয়াড়দের দায় তো আছেই, জিম্বাবুয়ে সফরে টেস্ট-বিপর্যয়ের জন্য দায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। কোনো সিরিজে বাজে পারফরম্যান্সের পর দেশের ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজানোর কথা বলা হয়ে থাকে। কিন্তু ওই বলা পর্যন্তই। দেশের ক্রিকেটে আমূল পরিবর্তন আসে এমন কোনো পদক্ষেপ আজও নিতে পারেনি বিসিবি। এবার কি নড়েচড়ে বসবে বিসিবি?তোফায়েল আহমেদ, জামালপুরএ কেমন ভব্যতা?কোটি টাকার সুপার কাপের ফাইনালে টাইব্রেকারে প্রথম শটের পর মোহামেডানের এক খেলোয়াড় অন্তর্বাস প্রদর্শন করেন। নিয়ম-নীতির তোয়াক্কা না করে খেলার মাঠে এই অভব্য আচরণ ওই খেলোয়াড়ের হীন মানসিকতারই পরিচায়ক। ‘প্রকৃত খেলোয়াড়’ হতে খেলার সঙ্গে মানসিকতার পরিবর্তনও জরুরি।সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহআশরাফুলের ফেরা!মোহাম্মদ আশরাফুল অনেক দিন থেকেই রান খরায়। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে খুব ভালো করতে না পারলেও সতীর্থদের তুলনায় ভালো করেছেন। যদিও আউট হয়েছেন নিজের ভুলে, তার পরও কেবল তাঁর খেলা দেখেই মনে হয়েছে টেস্ট খেলছে বাংলাদেশ। নতুন কোচের সংস্পর্শে ভবিষ্যতে আশরাফুল নিজেকে পুরোপুরি ফিরে পাবেন এটাই কামনা করি।আশরাফুল ইসলাম, শেরপুরআরও দায়িত্বশীল হতে হবেঘটনাটা নিয়ে আগেও সমালোচিত হয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের হচ্ছেন আরও বেশি। নতুন কোচ স্টুয়ার্ট ল দেশে আসার পর সবাই যখন অনুশীলন মাঠে, তখন তিনি কিনা বিজ্ঞাপনের শুটিং করে বেড়িয়েছেন। তাঁর এমন আচরণ আশা করেনি কেউ।সা.ই. সেতু, ইডেন কলেজ, ঢাকা, মাহিম, জামালপুরএকটু মুগ্ধতা, একটু আক্ষেপ৩১ জুলাই স্টেডিয়ামের ‘প্রিয় তামিম’ সংখ্যাটা এককথায় অসাধারণ হয়েছে। এটা পাঠককে তামিম ইকবাল সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ করে দিয়েছে। আক্ষেপ শুধু একটাই, তাঁর কাছে তাঁর ক্যারিয়ার সম্পর্কে জানতে চেয়েছিলাম। কিন্তু কোনো উত্তর পেলাম না।রুবাইয়া তাসনীম, গৌরীপুর, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন তোফায়েল আহমেদ।