চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতাশাজনকজিম্বাবুয়ের কাছে টেস্ট হারের পর ওয়ানডে সিরিজেও হেরেছে বাংলাদেশ। এতে যার পর নাই হতাশ হয়েছি। তবে এই সফরের ফলাফলই সবকিছু নয়। আনন্দের সঙ্গে হতাশাকেও গ্রহণ করতে হবে আমাদের। সাকিব-তামিমদের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। হতাশার দিন কাটিয়ে আবার তারা ফিরবে সাফল্যের দিনে।নাহিন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জআর কবে?বাংলাদেশের ক্রিকেটারদের খেলা দেখলে মনে হয়, তাঁরা এখনো ক্রিকেটের বেসিকটাই শেখেনি। ওয়ানডের কথা না হয় বাদই দিলাম, টেস্টে যখন উইকেটে টিকে থাকা দরকার, তখন তাঁরা ছেড়ে দেওয়ার মতো বলে খেলতে গিয়ে আউট হয়ে সাজঘরে ফিরেছেন। আর কত দিন পার হলে ক্রিকেটটা শিখবেন আমাদের ব্যাটসম্যানেরা?সুমন, মোহনপুর, রাজশাহীজন্মদিনের শুভেচ্ছা১ সেপ্টেম্বর মুশফিকুর রহিমের ২৩তম জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা পাঠানোর মাধ্যম হিসেবে বেছে নিলাম চিরকুটকে। হ্যাপি বার্থ ডে টু মুশফিকুর রহিম।তামান্না, কোম্পানীগঞ্জ, নোয়াখালী, মাহিম, জামালপুরএকজন অলরাউন্ডারের অভাবচলতি বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে সফরকারী ক্রিকেটারদের অনেক দুর্বলতাকে আশ্রয় করে জিম্বাবুয়ে সিরিজ জিতে নিয়েছে। এর মধ্যে মানসিক দুর্বলতাটাই অন্যতম বলে মনে করি আমি। বাংলাদেশ দলের ব্যর্থতার আরেকটি কারণ শেন ওয়াটসন কিংবা জ্যাক ক্যালিসের মতো একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব। একজন পেস বোলিং অলরাউন্ডারের অভাব পূরণ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো পদক্ষেপ নিচ্ছে কি?আশরাফুল ইসলাম, ইসলামপুর, জামালপুরটি-টোয়েন্টির কুপ্রভাবদর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক বিচারে টি-টোয়েন্টি এগিয়ে যেতে পারে। কিন্তু ক্রিকেটারদের আসল পরীক্ষা হয় টেস্ট ম্যাচে। অখণ্ড মনোযোগ, উন্নত কৌশল এবং দক্ষতার যথাযথ প্রয়োগ ব্যতীত টেস্টে সাফল্য পাওয়া দুষ্কর। ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম তিন টেস্টে ভারতের ভরাডুবির নেপথ্যে বেশি টি-টোয়েন্টি খেলাকে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্টেও যেভাবে আউট হলেন সাকিব-তামিমরা, তাতে তাঁদের মানসিকতায়ও টি-টোয়েন্টির নেতিবাচক প্রভাবের ব্যাপারটি উড়িয়ে দেওয়া যায় না।সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহতবু ধৈর্য হারাচ্ছি নাঅনেক রাত নির্ঘুম কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফরে টেস্ট খেলা দেখেছি। এই খেলা দেখার কারণে মা-বাবার কাছে বকা খেয়েছি! যাঁদের জন্য এই খেলা দেখা, আজ তাঁদের বিপদে ধৈর্য হারিয়ে তাঁদের সমালোচনা করার সাহস আমার নেই। ভালো খেললে হাততালি দেব, আর খারাপ খেললে গালিগালাজ করব, সে রকম লোক আমি নই। আমি জানি আমার মতো এমন অনেক সমর্থক বাংলার ঘরে ঘরে আছে। তাই আসুন, আমরা সবাই যাঁরা ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের এই সংকটময় মুহূর্তে ক্রিকেটারদের পাশে দাঁড়াই। রাজীবুল হাসান, ব্যাপারীপাড়া, ঝিনাইদহবিসিবির দায়িত্ববোধ জাগবে?গত সংখ্যায় ‘হারারেতে কী হারালাম’ শিরোনামের লেখাটি পড়ে মুগ্ধ হয়েছি। বাংলাদেশের ক্রিকেটারদের সমস্যাটা কোথায়, তা লেখক চমৎকারভাবে তুলে ধরেছেন। এখন লেখাটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাব্যক্তিদের দায়িত্ববোধ জাগাতে পারলেই হয়। তোফায়েল আহমেদ, সরিষাবাড়ী, জামালপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সুমন।