চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেশাদারির প্রতিযোগিতাযেকোনো ক্রীড়া আসরের আগে মাঠ নিয়ে টালবাহানা যেন নিয়মে পরিণত হয়েছে। মাস ছয়েক আগে নির্ধারিত বহুল আলোচিত আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের ভেন্যু ও প্রেসবক্স সংস্কার নিয়ে কিছুদিন আগেও বাফুফে ও এনএসসির অবহেলা ও দায়িত্বহীনতা তাদের অপেশাদারিরই প্রতিচ্ছবি। সব বিষয়ে ‘হয়ে যাবে’ মানসিকতার পরিবর্তন কি হবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের?সোহেল নওরোজ, বেতাই, ঝিনাইদহচাই লড়াইয়ের মানসিকতাপ্রসঙ্গটা একটু পুরোনো, তবু না বলে থাকতে পারলাম না। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ তিন ম্যাচে বাংলাদেশ দল যে লড়াকু মানসিকতা নিয়ে খেলেছে, তা প্রথম দুই ম্যাচে ছিল না। সিরিজের প্রথম থেকেই লড়াকু মানসিকতা নিয়ে খেললে বাংলাদেশকে আর একমাত্র টেস্টে হারের পর ওয়ানডে সিরিজও খোয়াতে হয় না। উম্মে হাবিবা মাকসুমা, খুলনাওরা ক্রিকেটের সমর্থক নয়!যখন ক্রিকেটাররা ভালো খেলেন, তখন শাবাশ টাইগার বলে বাহবা দিই, আর যখন খারাপ খেলে, ছি ছি করি। এই হলো আমাদের ক্রিকেট-প্রেম। জিম্বাবুয়ে সফর শেষে ক্রিকেটারদের দেশে ফেরার দিন যারা ক্রিকেটারদের বিরুদ্ধে অপমানজনক লেখাখচিত ব্যানার ও জুতোর মালা নিয়ে বিমানবন্দরে গিয়েছিল, তারা দেশের মূলধারার সচেতন সমর্থক থেকে বিচ্ছিন্ন।পরাজয়ে নিন্দা-কটূক্তি নয়, দলকে পূর্ণ সমর্থন, ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার মাধ্যমেই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাহায্য করতে পারি আমরা। সাদিয়া ইবনাত, পশ্চিম রামপুরা, ঢাকা, তামান্না পারভীন, বিয়ানীবাজার, সিলেট, মাসুদুল ইসলাম, সেগুনবাগিচা, ঢাকা, নাজনীন, চিতলমারী, বাগেরহাটক্রিকেট সংস্কৃতির বিকাশ চাইগত সংখ্যায় আবুল মোমেনের লেখাটি খুবই ভালো লেগেছে। আমাদের ক্রিকেট সংস্কৃতির চর্চা করতে হবে আমাদের ক্রিকেটের উন্নয়নের খাতিরেই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ১০ বছরেরও বেশি সময় পার করলেও সে অনুযায়ী সামনে এগোতে পারেনি। সাফল্যের জন্য যা যা করতে হবে, তা করারও লক্ষণ দেখা যাচ্ছে না। তাই লেখকের সঙ্গে সুর মিলিয়ে আমিও বলতে চাই, ক্রিকেটে উন্নতির ধারাবাহিকতা অর্জনের জন্য ক্রিকেট সংস্কৃতির বিকাশ চাই।সঞ্জয় সরকার, আগ্রাবাদ, চট্টগ্রামপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সোহেল নওরোজ।