চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কেমন আচরণ?আমি ক্রিকেট-পাগল মানুষ। বাংলাদেশ ক্রিকেট দলের পরাজয়ে হতাশ হয়ে পড়ি। পরে ভাবি, খেলায় জয়-পরাজয় থাকবেই। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি এই বোধটাও নেই! এভাবে একের পর এক যদি তারা অধিনায়ক বদল করে, তাহলে মাঠে কি আমরা একটা দল হিসেবে কখনো দাঁড়াতে পারব? সামান্য ছুতোয় ঘন ঘন অধিনায়ক বদল কাম্য হতে পারে না।জুয়েল রানা, বেনাপোল, যশোরবিসিবির ভাবা উচিত ছিলসাকিব-তামিমকে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে বাদ দেওয়ার মূল কারণ জিম্বাবুয়ে সিরিজে দলের ব্যর্থতা। একটা সিরিজের ফলাফলের ভিত্তিতেই এত বড় সিদ্ধান্ত! এরপর আরেক সিরিজে খারাপ করবে দল, তখন আবারও বাদ দেওয়া হবে অধিনায়ক, সহ-অধিনায়ককে। এ অবস্থা চললে তো দলের সবাই একবার করে অধিনায়কত্বের স্বাদ নিতে পারবেন। অধিনায়ক, সহ-অধিনায়কের পদ থেকে সাকিব-তামিমকে বাদ দেওয়ার আগে বিসিবির আরও ভাবা উচিত ছিল।তমা ও তন্দ্রা, কৃষ্ণচূড়া রাধানগর, পাবনাবেওয়ারিশ জার্সিবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। এর বাইরে আরও একটি বিষয় হতাশ করেছে আমাদের। সেটি হলো দলের জার্সি। দলের জার্সিতে এমন সব রঙের ব্যবহার ছিল, পোশাক দেখে দল চেনা কঠিন। বাংলাদেশের জার্সি হওয়ার কথা লাল-সবুজ রঙের। সেটি তো ছিলই না, জিম্বাবুয়ে সিরিজে দলের জার্সিতে বাংলাদেশ শব্দটিও ছিল না।মাইন উদ্দিন সোহাগ, কোতোয়ালি, দিনাজপুরব্যর্থতার বলি সাকিব-তামিমজিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার দায়ে অধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সাকিব, তামিমের অপসারণ বিসিবির হঠকারিতারই প্রমাণ। দেশের ক্রিকেটের ঝান্ডা যাঁদের হাতে, পদচ্যুত করার আগে তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি বিসিবি। অথচ সিরিজটাকে হালকাভাবে নেওয়ার দায় তো বিসিবিরই। দলকে নেতৃত্ব দেওয়ার মতো বিকল্পও কি বিসিবির হাতে আছে?সোহেল নওরোজ, ময়মনসিংহ; ফৌজিয়া একরাম, সান্তাহারআঁধারে আলোর রেখাঅধিনায়ক ও সহ-অধিনায়কের পদ থেকে সাকিব, তামিমকে বাদ দেওয়াটা ক্রিকেট-অনুরাগীদের জন্য বড় বেশি বেদনাদায়ক। তবু সিদ্ধান্তটি একদিক থেকে মঙ্গলজনকই বটে। একটু আগেভাগেই এই গুরুদায়িত্বের ভার তাঁদের দেওয়া হয়েছিল। এখন তাঁরা চাপমুক্ত হয়ে খেলতে পারবেন। পাশাপাশি বোর্ডেরও সুযোগ এসেছে পেশাদারি প্রমাণ করার। অপেক্ষাকৃত দীর্ঘ মেয়াদে অভিজ্ঞ এবং সিনিয়র কাউকে অধিনায়ক নির্বাচনের সময় এখনই। সাকিব-তামিমের বয়স বেশি নয়। তাই ভবিষ্যতে আবারও তাঁদের নেতৃত্বে আসার সুযোগ থাকছে। আমার মনে হয় এতে দেশের ক্রিকেটের শাপেবরই হলো।কে আই তাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়শুভ জন্মদিন১ সেপ্টেম্বর ছিল মুশফিকুর রহিমের ২৩তম জন্মদিন। দেরিতে হলেও চিরকুটের মাধ্যমে তাঁকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।নিশা, নোয়াখালী; শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; আঞ্জুমান লায়লা নওশিন, জলঢাকা, নীলফামারী; নাহিন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মাইন উদ্দিন সোহাগ।