চিরকুট
ধন্যবাদ১৮ সেপ্টেম্বরের স্টেডিয়ামের প্রথম পৃষ্ঠাজুড়ে সাকিব আল হাসানের ৩৫টি প্রশ্নের যে দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয় তা পড়ে বুঝতে পারলাম, তিনি কতটা আস্থাশীল ও নির্ভীক। যেকোনো কিছুতেই ভালো ফলাফল পেতে হলে অবশ্যই ধৈর্য ধরতে হয়, বিসিবি হয়তো তা জানে না। তবে যাঁরা পরবর্তী অধিনায়ক হবেন, বিসিবি সম্পর্কে ভালো ধারণা নিয়েই তাঁদের অধিনায়ক হওয়া উচিত। সাকিব-তামিম সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর ধারণায় সত্যিকার তথ্য জানতে পারলাম প্রথম আলোর এই অনবদ্য আয়োজনের কারণে।্রধন্যবাদ প্রথম আলো ও প্রথম আলোর উৎপল শুভ্রক্রেদীর্ঘ এই সাক্ষাৎকারের জন্য।কোরবান আলী, কুমারখালী, কুষ্টিয়াঅধিনায়কত্ব হোক উপভোগেরনতুন অধিনায়ক মুশফিকুর রহিম ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করছি, চাপ হিসেবে না নিয়ে অধিনায়কত্ব মুশফিকুর উপভোগ করবেন। দলে হঠাৎ করেই এই পরিবর্তনটা কাম্য ছিল না। তবে চাইব, সাকিব-তামিম নিজেদের প্রমাণ করার জন্য আরও ভালো করবেন। তাহলেই বিসিবির ‘অভিশপ্ত’ সিদ্ধান্তটি দলের জন্য আশীর্বাদ হবে।মাবসুমা জামান, বড় বয়রা, খুলনাবিসিবির কাছে প্রশ্নসাকিব আল হাসানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিল বিসিবি। এ রকম মূর্খামি বাংলাদেশের ক্রিকেটে সম্ভবত আর দেখা যায়নি। ক্রিকেট দলের সবচেয়ে সফল অধিনায়ক সাকিব আল হাসান। অথচ একটা সিরিজে ব্যর্থতার জন্য নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাঁকে। যেটির নজির আর কোনো দেশে আছে বলে মনে হয় না। ভারতের কথা বাদই দিন, নিউজিল্যান্ডের দিকেই তাকিয়ে দেখুন, বিশ্বকাপের আগে দুটি সিরিজে (একটি বাংলাদেশের বিপক্ষে) হোয়াইটওয়াশ হলো ভেট্টোরির দল। তার পরও তাঁকে সরিয়ে দেওয়া হয়নি। আসাদ শফিক, রেসকোর্স, কুমিল্লাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মাবসুমা জামান।