চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন চ্যালেঞ্জওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে মুশফিকুর-মাহমুদউল্লাহদের প্রমাণ করার অনেক কিছুই আছে। অধিনায়ক, সহ-অধিনায়ক হওয়ার যথার্থতা প্রমাণ করতে হবে তাঁদের। বাংলাদেশের সফল অধিনায়ক সাকিবকে অপসারণ করে মুশফিকুরকে অধিনায়কত্ব দেওয়ার বিষয়টি যতটা না হতাশার, তার চেয়েও বেশি চ্যালেঞ্জের। উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান হিসেবে আমরা আগে মুশফিকুর রহিমকে দেখেছি। আর এবার দেখব অধিনায়ক মুশফিকুরকে। আমরা সবাই চাইব, দলের সব ক্রিকেটার ক্ষোভ-হিংসা ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশের জন্য খেলবেন।জি এম সোয়েবুজ্জামান, খুলনাঅভিনন্দননতুন অধিনায়ক মুশফিকুর রহিম ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সেই সঙ্গে আশা করব, ভালো খেলেই বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন তাঁরা। আরও আশা, সাকিব-তামিমকে যেভাবে সরিয়ে দেওয়া হলো একই পরিণতি যেন মুশফিকুর-মাহমুদউল্লাহকে ভোগ করতে না হয়।রুবাইয়া, নিপা ও সাফায়েত, গৌরীপুর, ময়মনসিংহ, জুয়েল, রনি, উজ্জ্বল ও সোহেল, বেনাপোল, যশোর, তামান্না, নোয়াখালী, ইয়াসিন আরাফাত, চট্টগ্রামমাশরাফিকে মিস করছিবাংলাদেশ ক্রিকেট দলে মাশরাফিকে খুব মিস করছি। তাঁর ইনজুরির অবস্থা কী জানি না। তবে তিনি সুস্থ হয়ে দ্রুত মাঠে ফিরবেন, এই কামনা করছি। ৫ অক্টোবর মাশরাফির ২৮তম জন্মদিন। চিরকুটের মাধ্যমে তাঁকে জানাই জন্মদিনের আগাম শুভেচ্ছা।ইমন, অনিক, সৈকত ডিগ্রি কলেজ, নোয়াখালী, সুমন, রাজশাহীধন্যবাদবাংলাদেশ ক্রিকেটের অন্তরালের কোনো তথ্য সম্পর্কে জ্ঞান অভিজ্ঞান আদতেই ছিল না আমার। কিন্তু ১৮ ও ২৫ সেপ্টেম্বর উৎপল শুভ্রর নেওয়া সাকিবের সাক্ষাৎকার এবং তাঁর ‘অধিনায়ক মানে...’ লেখা আমার চোখ খুলে দিয়েছে। উপলব্ধি করতে পারছি, আমাদের অন্যান্য সব ক্ষেত্রের মতো ক্রিকেট-জগৎও তেমন স্বচ্ছ ও সুন্দর নয়। নেপথ্যের কর্তাব্যক্তিদের ইচ্ছাশক্তির ক্রীড়নক বিশেষভাবে অধিনায়ক পদটি। উৎপল শুভ্রকে আন্তরিক ধন্যবাদ তাঁর অনুসন্ধানী ও বিশ্লেষণধর্মী লেখাগুলোর জন্য। সাকিব আল হাসানকেও ধন্যবাদ তাঁর নীরবতা তথা ধৈর্য ও বিচক্ষণতার জন্য।স্বাক্ষর, ধানমন্ডি, ঢাকাঅবিচারহঠাৎ করে সাকিব আল হাসানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত হয়নি। আমি যতটুকু বুঝি, তাতে মনে হয়েছে তাঁর প্রতি অবিচারই করা হয়েছে। তবে সাকিবের প্রতি অটুট আস্থা আমার—ভবিষ্যতে আরও ভালো খেলবেন তিনি।শহিদুল ইসলাম, ঝড়ারবাড়ী, শেরপুরবদলাতে হবে বিসিবিকেটেস্ট ক্রিকেটে বাংলাদেশের বয়স এগারো চলছে। এরই মধ্যে অধিনায়কের সংখ্যা হয়ে গেছেন আটজন। নিজেদের ব্যর্থতা আড়াল করতেই কি বারবার অধিনায়ক বদলায় বিসিবি? এই অপসংস্কৃতি থেকে যদি বেরিয়ে না আসতে পারে বিসিবি, দেশের ক্রিকেটে আর দিনবদল হবে না।সঞ্জয় সরকার, আগ্রাবাদ, চট্টগ্রামদাবার দুরবস্থা দূর হোকদেশের সবগুলো খেলাতে এখন টালমাটাল অবস্থা। কী ফুটবল, কী ক্রিকেট কোথাও নিয়মনীতির বালাই নেই। তার পরও কিছু খেলায় মেধাবী কয়েকজন খেলোয়াড় প্রাণপণ চেষ্টা করছে বিশ্ব ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে। সম্প্রতি দেশের দাবা ও দাবা ফেডারেশনকে ঘিরে যে ধূম্রজালের সৃষ্টি হয়েছে তাতে দাবার ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। অচিরেই এই দুরবস্থা দূর করা হোক।আতিউর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সঞ্জয় সরকার।