চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা ক্রীড়া জাগরণ২৯ সেপ্টেম্বর প্রথম আলোর খেলার পাতায় ‘মহিলা ক্রীড়া দিবস!’ শীর্ষক খবরটি পড়ে ভীষণ ভালো লাগল। বঙ্গবন্ধু স্টেডিয়ামের সবুজ মাঠে বল নিয়ে কারিকুরি, পল্টন হ্যান্ডবল কোর্টে দুরন্ত গতিতে প্রতিপক্ষের গোলপোস্টে ছুটে যাওয়া, কাবাডি কোর্টে প্রতিপক্ষ খেলোয়াড়কে কাবু করা—দৃশ্যগুলো হররোজ ছেলেদের দখলে থাকলেও এদিন তা ছিল মেয়েদের দখলে। আমাদের দেশের ক্রীড়াঙ্গনে মেয়েদের এমন স্বাধীন বিচরণ একটু ব্যতিক্রমই বলা যায়। কারণ আমাদের সমাজব্যবস্থা এখনো রক্ষণশীলতার ঘেরাটোপ থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারেনি। এর পরও শত প্রতিবন্ধকতা মাড়িয়ে মেয়েরা যে এত দূর আসছে এ জন্য তাঁদের অভিনন্দন না জানিয়ে পারা যায় না।রানা আব্বাস, শাহ আমানত হল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।শুভকামনানতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আসন্ন সিরিজে দলের সাফল্য কামনা করছি। অভিনন্দন রইল নতুন অধিনায়ক মুশফিকুর ও সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে। সেই সঙ্গে এটাও কামনা করি, দলের সব ক্রিকেটার দেশের জন্য নিজেদের উজাড় করে দিয়ে খেলবেন।ইসমাইল হোসেন, চান্দিনা, কুমিল্লা, ইয়াসিন আরাফাত, লোহাগাড়া চট্টগ্রাম, শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাইদুল ইসলাম, মেহেন্দীগঞ্জ, বরিশালঅলক, হারিয়ে যেয়ো নাতামিম, সাকিব, মাশরাফি, আশরাফুলদের মতো একসময় অলক কাপালিও জনপ্রিয় মুখ ছিলেন বাংলাদেশের ক্রিকেটে। মাঝখানে পথ হারিয়েছিলেন বলে তিনি এখন আলোচনায় নেই। তবে কঠোর পরিশ্রম করে আবার জাতীয় দলে ফিরে এসেছেন অলক। আশা করি এবার হারিয়ে যাবেন না অলক কাপালি।শহীদুল আনোয়ার, হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রামহায় জাতীয় লিগ!স্টেডিয়ামের গত সংখ্যায় ‘হায় জাতীয় লিগ’ শিরোনামের লেখাটি পড়ে মর্মাহত হলাম। যে দেশের মানুষের ক্রিকেটের প্রতি এত টান, এত ভালোবাসা, সেই খেলাটির দেখভালের দায়িত্ব যাদের ওপর খেলাটি নিয়ে সেই প্রতিষ্ঠানে যখন চলে খেয়ালিপনা, অবহেলা তখন আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। কতিপয় অর্থলোলুপ কর্তাব্যক্তির স্বার্থেই কি জিম্মি থাকবে আমাদের জাতীয় লিগ! সমস্যার সমাধান না করতে পারলে ক্রিকেট বোর্ড থেকে সরে দাঁড়ান। আতিউর রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজবিবর্ণ শ্যুটিংসমুদ্রের জোয়ার-ভাটার মতো আমাদের শ্যুটারদের পারফরম্যান্স ওঠানামা করে। আসিফের কথাই ধরি, কমনওয়েলথ গেমসে সোনা জিতে তিনি আশার আলো জ্বালিয়েছিলেন। একবারস রেকর্ড স্কোর করে জার্মানিতে খেলতেও গিয়েছিলেন। কিন্তু এরপর হঠাৎ নিভে যাওয়া। অন্য শ্যুটারদের অবস্থাও তথৈবচ। প্রয়োজনীয় মনোযোগ ও পৃষ্ঠপোষণার অভাবে আমাদের শ্যুটিংয়ের মান কি নিচের দিকেই নামতে থাকবে?সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়স্বাগতমজাতীয় ক্রিকেট দলে স্বাগতম বাঁহাতি স্পিনার ইলিয়াস সানিকে। জাতীয় দলের জন্য তাঁকে নির্বাচন করাটা নির্বাচকদের সঠিক একটা সিদ্ধান্ত। নির্বাচকদের আস্থার প্রতিদান সানি দেবেন, এটাই আশা করি।শহিদুল ইসলাম, শেরপুর, মাহিম, জামালপুরপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন রানা আব্বাস।