চিরকুট
লড়াকু মুশফিকজয় দিয়েই নেতৃত্বে অভিষেক মুশফিকুর রহিমের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মুশফিকুর জিতিয়েছেন দলকে, তাতে আমি বলব তিনিই অধিনায়ক হিসেবে সাকিবের যোগ্য উত্তরসূরি। হারের আগে তাঁর হার না মানা মানসিকতা বাংলাদেশ ক্রিকেট দলকে সামনে এগিয়ে নেবে, এটাই কামনা করি।কে আই তাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, মাহিম, জামালপুর, জি এম সোয়েবুজ্জামান, বয়রা, খুলনা, ইয়াসিন আরাফাত, লোহাগাড়া, চট্টগ্রামবিসিবির কাছে আবেদনক্রিকেট দলের অধিনায়ক পরিবর্তন করা হচ্ছে খুব ঘন ঘন। এটা দল তো বটে, বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো খবর নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আশা, অধিনায়ক পরিবর্তনের ক্ষেত্রে এবার তারা চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবে। আর নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে যোগ্য অধিনায়ক হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে বিসিবি। পিংকু বিশ্বাস, মুক্তাগাছা, ময়মনসিংহ, সঞ্জয় সরকার, আগ্রাবাদ, চট্টগ্রামধন্যবাদজাতীয় ক্রিকেট লিগে রংপুর ও ঢাকা মেট্রো নামের দুটি নতুন দল সংযোজন করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। বোর্ডের এই সিদ্ধান্তে তৃণমূল পর্যায়ের ক্রিকেটে নতুন গতি আনবে। ক্রিকেটের বিকেন্দ্রীকরণ হবে, হবে অবকাঠামোর উন্নয়ন।আরিফ হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকাঘরোয়া ফুটবলে বিদেশিআমাদের ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলারদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। ‘আগন্তুক’ ফুটবলারদের জায়গা করে দিতে গিয়ে সাইড লাইনে বসে থাকতে হচ্ছে আমাদের স্থানীয় ফুটবলারদের। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উচিত, এমন কোনো সিদ্ধান্ত না নেওয়া যাতে স্থানীয় ফুটবলারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়।মাকসুদুল হাসান, কিশোরগঞ্জকথার ঠিক থাকবে তো?বাংলাদেশ ফুটবল লিগের নতুন দল বিজেএমসি। এসেই তারা পাতানো ম্যাচ খেলবে না বলে ঘোষণা দিয়েছে। তাদের এ ঘোষণাকে সাধুবাদ জানাই। কিন্তু তারা কথা রাখবে তো? আগেও অনেক দলই পাতানো খেলা খেলবে না বলে অঙ্গীকার করে তা রাখতে পারেনি।সোহানুর রহমান, ঈশ্বরদীবিউটিকে সমবেদনানাজমুন নাহার বিউটি আমরা লজ্জিত। দেশের দ্রুততম মানবীকে কি আমরা প্রাপ্য সম্মান দিতে পেরেছি? পারিনি। শুধু করেছি অপমান। না, এভাবে চলতে পারে না। যদি আমরা দেশের গর্বকে অপমান করি, তবে কি কেউ দেশের গর্ব হতে চাইবে? বিউটি আপনার কাছে শুধু বিজেএমসিই নয়, দেশের সব মানুষই অপরাধী। আপনি পুনরায় শ্রেষ্ঠত্ব ফিরে পান—এই কামনা করছি।জয়ন্তী রুদ্র পাল, শ্রীমঙ্গল, মৌলভীবাজারখেলোয়াড় পরিবর্তনবাংলাদেশ ক্রিকেট দলে যাঁরা খেলছেন, তাঁদের বেশির ভাগেরই বয়স ২১ থেকে ২৪ বছর। যেটা অন্য কোনো ক্রিকেট দলে দেখা যায় না। বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকারও কারণ বোধহয় এটা। দলের কেউ একটু খারাপ করলেই তাদের দল থেকে বাদ দেওয়া হয়। দলে ঘন ঘন খেলোয়াড় পরিবর্তনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের ক্রিকেটের নীতিনির্ধারকদের।সাধন সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন মাকসুদুল হাসান।