চিরকুট
অভিনন্দন ৫৮-এর জবাব ৬১। এরপর বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে ড্র হওয়ার আগে চালকের আসনে আসীন হওয়া। চট্টগ্রামে সময়টা ভালোই কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। ভালো ক্রিকেট খেলার জন্য অভিনন্দন অধিনায়ক মুশফিকুর রহিম ও তাঁর দলকে।তওহীদুর রহমান, ত্রিশাল, ময়মনসিংহ, তমা ও চন্দ্রা, রাধানগর পাবনা, জাওয়াদ আল রাতুন, পরিবাগ, ঢাকাশেষ সুযোগটা দেওয়া যেতঅনেক সুযোগই দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুলকে। ভালো করতে পারেননি। তার পরও আশা করেছিলাম ‘শেষ সুযোগ’টা দিয়ে তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে রাখবেন নির্বাচকেরা। কারণ, দলের আগের টেস্ট সিরিজে তিনিই ছিলেন সর্বোচ্চ স্কোরার। কিন্তু নির্বাচকেরা সেটি ভুলে গিয়েই বাদ দিয়ে দিলেন আশরাফুলকে।প্রতিমা ঘোষ, বরিশাল, মাহিম, জামালপুর, এ আর তোতা, উল্লাপাড়া, সিরাজগঞ্জকতটা যুক্তিযুক্ত?নিয়মিত খেলা হয় না। হকি লিগ বন্ধ। দলবদলেরও কোনো খবর নেই। হকি ফেডারেশনের ব্যর্থতা বোঝাতে আর কিছু না বললেও চলছে। এই ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাবেক ও বর্তমান হকি খেলোয়াড়েরা। এতে তাঁরা সাধুবাদই পেতে পারেন। কিন্তু যুব হকির ফাইনালে যেভাবে মাঠে ঢুকে তাঁরা ফাইনাল ভন্ডুল করে দিলেন, সেটা কিছুতেই সমর্থনযোগ্য হতে পারে না। বড়দের দেখে শেখে ছোটরা। কিন্তু যে কায়দায় খেলা বন্ধ করে দিয়েছেন তাঁরা, তাতে শিখবে কী, উল্টো অগ্রজদের সম্পর্কে বাজে একটা ধারণা নিয়েই মাঠ ছেড়ে যেতে হলো অনুজদের।সুমন, মোহনপুর, রাজশাহীনতুন অস্ত্রএনামুল হক, মোহাম্মদ রফিক, আবদুর রাজ্জাক, এনামুল হক জুনিয়র, মানজারুল ইসলাম রানা সর্বোপরি সাকিব আল হাসান। দেশের ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের স্বর্গরাজ্যে নতুন আবির্ভাব ইলিয়াস সানির। অভিষেক টেস্টে দারুণ বোলিংয়ের জন্য অভিনন্দন সানিকে। আশা করি খুব শিগগিরই কাকে রেখে কাকে দলে নেবেন—স্পিনার নির্বাচনে এমন মধুর সমস্যায় পড়বেন নির্বাচকরা। অভিনন্দন চট্টগ্রাম টেস্টে আরেক অভিষিক্ত ক্রিকেটার নাসির হোসেনকেও।আহাদ আদনান, কেরানীগঞ্জ, ঢাকা, এস আর সোহান, ঈশ্বরদী, পাবনাসুযোগের সদ্ব্যবহার করুনসুযোগের সদ্ব্যবহার প্রত্যেকেরই করা উচিত। মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, অলক কাপালির কথাই বলছি। নিঃসন্দেহে তাঁরা ভালো ক্রিকেটার। কিন্তু নামের আগে শুধু ভালো ক্রিকেটারের সাইনবোর্ড লাগানো থাকলেই চলবে? ধারাবাহিক ভালো খেলেই ‘ভালো ক্রিকেটারে’র প্রমাণ দিতে হবে তাঁদের। দেশের ক্রিকেট সত্যিই এমন একটা জায়গায় চলে এসেছে, ভালো খেলতে না পারলে ক্রিকেট দলে থাকার সুযোগ নেই।জি এম শোয়েবুজ্জামান, খুলনাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন জি এম শোয়েবুজ্জামান।