চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাধান কী?বিভিন্ন খেলায় আমরা নতুন নতুন প্রতিভা অন্বেষণের কথা বলছি। কিন্তু নতুন নতুন প্রতিভা আসবে কী করে? খেলাধুলা করার মতো পর্যাপ্ত মাঠই যে নেই আমাদের। যা-ও ছিল সেটাও দিনে দিনে হারিয়ে যাচ্ছে। শুধু শহরেই নয়, গ্রামাঞ্চলেও কমে আসছে খেলাধুলা করার জায়গা। ক্রীড়াঙ্গনে ভালো ফল চাইলে পুষ্টিহীনতায় ভুগতে থাকা স্টেডিয়ামগুলোকে খেলার উপযোগী করে গড়ে তুলতে হবে। গড়ে তুলতে হবে নতুন নতুন মাঠ।সঞ্জয় দেবনাথ, ফটিকছড়ি, চট্টগ্রামগোড়াতেই গলদএক ম্যাচে বাংলাদেশ জ্বলে ওঠে তো, পরের ম্যাচে নিভে যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটির কথাই ধরা যাক না। বৃষ্টিবিঘ্নিত চট্টগ্রাম টেস্টে ভালো করলেও ভালো করতে পারেনি ঢাকা টেস্টে। অধারাবাহিক এই পারফরম্যান্সের কারণ হিসেবে ঘরোয়া ক্রিকেট কাঠামোর দিকেই ইঙ্গিত করেছেন বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক মুশফিকুর রহিম। সত্যিটাই বলেছেন তিনি। ভালো পারফর্ম না করতে পারলে কয়েক ম্যাচ পরই খেলোয়াড়দের দল থেকে বের করে দেওয়া হয়। ঘন ঘন বদল করা হয় অধিনায়ক। কিন্তু দেশের ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজাতে বছরের পর বছর ব্যর্থ বোর্ডে পরিবর্তন আনবে কে?সুমন, মোহনপুর, রাজশাহীভালোর জয় হোকনির্বাচনের মাধ্যমে দাবা ফেডারেশনে পরিবর্তনের জন্য যাঁরা আন্দোলন করে যাচ্ছেন, তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। যখন খেলার সময়, তখন গ্র্যান্ড মাস্টার রাজীব, রাকীবসহ অনেকেই ফেডারেশনের অযোগ্য, অস্থায়ী কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে দাবা ফেডারেশন থেকে দূরে রয়েছেন। তাঁদের আন্দোলন সফল হোক এবং দাবায় সুস্থ ধারা ফিরে আসুক—এই কামনা করছি।গোলাম সারোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়, মাহিম, জামালপুরপ্রোফাইল চাইবার্সেলোনার স্প্যানিশ তারকা জাভি হার্নান্দেজের প্রোফাইল চাই। স্টেডিয়ামে কম আলোচিত অনেক তারকার প্রোফাইল ছাপা হলেও জাভি হার্নান্দেজের প্রোফাইল ছাপা হয়নি। তাই অচিরেই প্রোফাইল বিভাগে জাভিকে দেখতে চাই।চেলসি, হালুয়াঘাট, ময়মনসিংহ জাভি হার্নান্দেজের প্রোফাইল আগেই ছাপা হয়েছে স্টেডিয়ামে। তাই নতুন করে আপাতত তাঁর প্রোফাইল ছাপানো সম্ভব হচ্ছে না।পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সঞ্জয় দেবনাথ।