চিরকুট
বাফুফেতে ঐক্য চাইআগামী ২-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সাফ ফুটবল। এই প্রতিযোগিতা শুরুর বাকি যখন কয়েক সপ্তাহ, তখন জাতীয় দল নিয়ে নানা নিরাশার কথা বলছেন কোচ নিকোলা ইলিয়েভস্কি। তিনি খেলোয়াড়দের ফিটনেস সমস্যা নিয়ে কথা বলছেন, বলছেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির বিভিন্ন অব্যবস্থাপনা নিয়েও। এই সময়ে যেটা মোটেও কাঙ্ক্ষিত নয়। বাফুফে কর্মকর্তারা ভেতরের দ্বন্দ্বটা নিজেরাই মিটিয়ে ফেলবেন, সে আশাই করছি। খেলোয়াড়, কোচ, ব্যবস্থাপরা কমিটি—সবার সম্মিলিত সহায়তা ও প্রচেষ্টার মাধ্যমেই ভালো কিছু করা সম্ভব।শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, রিয়াজুল হাসান, কাউনিয়া, বরিশালনজর দিনখেলার মাঝে বা ওভার শেষে খেলোয়াড়দের উদ্দীপিত করার জন্য বিভিন্ন গানের অংশবিশেষ বাজানো হয়। কিন্তু দেখা যায়, গানগুলোর অধিকাংশই প্রেমের গান। মাঝেমধ্যে আবার হিন্দি গানও শোনা যায়। এসব গান কেন বাজানো হয়, সেটা বোধগম্য নয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবে কি?রোজিটি নাজনীন, সৈয়দপুর, নীলফামারীঅভিনন্দন সাকিবকেমাঝে বেশ কিছুদিন কেটে যাওয়ায় প্রসঙ্গটা একটু পুরোনো হয়ে গেল। কিন্তু তার পরও সাকিব আল হাসানকে অভিনন্দন না জানিয়ে পারছি না। তিনি আবার ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। মাঝখানে শীর্ষস্থানচ্যুত হয়েছিলেন কয়েক মাসের জন্য। কিন্তু ভালো খেলে আবার তা পুনরুদ্ধার করেছেন। ভালো খেলে তিনি শীর্ষস্থান ধরে রাখবেন, এটাই কামনা করি।রুবাইয়া তাসনীম, গৌরীপুর, ময়মনসিংহ, মল্লিকা ও আকাশ, বনশ্রী, ঢাকাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন রিয়াজুল হাসান।