চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ করতে হবে পাতানো খেলাগতবারের কলঙ্ক মন থেকে মুছতে না মুছতেই ঘরোয়া ফুটবলে নতুন মৌসুমের হাতছানি। ক্যানসারের মতো ফুটবলে ছড়িয়ে পড়া পাতানো খেলা বন্ধ না করা গেলে ধ্বংস হয়ে যাবে দেশের ফুটবল। তাই এটি চিরতরে বন্ধ করার জন্য বাফুফেকে কঠোর হওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের ফুটবলের মানোন্নয়নে আরেকটি অন্তরায় নিম্নমানের বিদেশি ফুটবলার আমদানি। ঢাকার ফুটবলে আমি বিদেশি ফুটবলার খেলার বিপক্ষে নই। কিন্তু যারা খেলবে, তারা যেন ভালো হয়। ফুটবলের উন্নয়নের জন্য এটা নিশ্চিত করতে হবে বাফুফেকে।নাসির উদ্দিন, ঢাকা সেনানিবাস, ঢাকাসালমাদের অভিনন্দনমহিলা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিতে পারেনি সালমা-শুকতারারা। কিন্তু তাতে কী। মূলপর্বে যেতে না পারলেও লাভ করেছে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট মর্যাদা। এই অর্জনকে পুঁজি করে সামনে এগিয়ে যাবে দল। একদিন ঠিকই জায়গা করে নেবে মহিলা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।নাহিন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জপ্রসঙ্গ মহিলা ক্রিকেটস্টেডিয়ামের গত সংখ্যায় মহিলা ক্রিকেট নিয়ে প্রকাশিত সীমানা ছাড়িয়ে লেখাটি ভালো লাগল। অনেক প্রতিকূলতা মাড়িয়ে মাঠে নেমেছে সালমা-শুকতারারা। যেখানে বাধা, সেখানেই জয়—তাদের এগিয়ে যাওয়ার মন্ত্র হোক এটাই। বিসিবিরও উচিত পূর্ণ সহযোগিতা করে আন্তর্জাতিক অঙ্গনে তাদের আলোকিত হওয়ার সুযোগ করে দেওয়া।মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহবাফুফের দৃষ্টি আকর্ষণবাংলাদেশের ফুটবল এখন অনেকটা শহরকেন্দ্রিক হয়ে গেছে। গ্রামাঞ্চলেও অনেক প্রতিভাবান ফুটবলার আছে, যথাযথ সুযোগ ও পরিচর্যার অভাবে যারা প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। তৃণমূল পর্যায়ের এসব প্রতিভাবান খেলোয়াড়কে তুলে এনেই দেশের মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তোলা সম্ভব। এ ব্যাপারে বাফুফের দৃষ্টি আকর্ষণ করছি।সোহানুর রহমান, ধাপাড়ী, ঈশ্বরদীপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন নাহিন।