চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির বাস্তবতাআমাদের হকি নানা সমস্যায় জর্জরিত। এ সমস্যা থেকে উত্তরণের জন্য যেমন যোগ্য হকির সংগঠক দরকার, তেমনি দরকার মানসম্মত মাঠ ও মেধাবী খেলোয়াড়। দেশে হকির চর্চা আশঙ্কাজনক হারে কমে গেছে। হকিস্টিক এখন খেলোয়াড়দের হাতে নয়, দেখা যায় চাঁদাবাজ, মাস্তান ও সন্ত্রাসীদের হাতে। আমাদের হকির বাস্তবতা এটাই। তরুণ প্রজন্মকে হকিতে আকৃষ্ট করার জন্য খেলাটির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলানোরও সময় এসেছে।মোহাম্মদ শহীদুল্লাহ, শ্যামগঞ্জ বাজার, ময়মনসিংহ, মাহিম, জামালপুরনতুন দিনের দাবাক্লাব পর্যায়ে দেশের ফুটবল ক্রিকেটের পরাশক্তি মোহামেডান দীর্ঘদিন পর আবারও দাবায় ফিরে এসেছে। এলাম, দেখলাম, জয় করলাম—স্টাইলেই জিতে নিয়েছে প্রিমিয়ার দাবা লিগের শিরোপা। জিয়া, রাকিব ও অন্য তারকা দাবাড়ুদের দলে ভিড়িয়ে দেখিয়েছে চমক। এতে দাবায় প্রতিযোগিতা আরও বাড়ল। আবাহনীসহ দাবায় আরও বড় কিছু দলের আবির্ভাব ঘটলে দেশের দাবার জন্য সেটা হবে মঙ্গলজনক।খাইরুল ইসলাম, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়আশাভঙ্গদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। তার ওপর দেশের মাটিতে পাকিস্তানের মতো দল। ক্রিকেট নিয়ে পত্রপত্রিকায় একটু মাতামাতি হবেই। কিন্তু স্টেডিয়াম দেখেন যাঁরা, তাঁদের উচিত ছিল সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল নিয়ে কোনো ফিচার রাখা। এ সম্পর্কে স্টেডিয়ামের গত সংখ্যায় কোনো লেখা না দেখে মর্মাহত হয়েছি।এস আই শামীম, চাটখিল, নোয়াখালীডিএফএকে জাগানো হোকসারা দেশে জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনগুলো (ডিএফএ) এক রকম নিষ্ক্রিয়ই হয়ে আছে। অন্যান্য দেশের মতো ফুটবলের বিকেন্দ্রীকরণে ২০০৮ সালে বাফুফের নির্বাচনের আগে ফিফার নির্দেশে গঠিত হয়েছিল ডিএফএ। উদ্দেশ্য ছিল, সারা দেশের ফুটবলকে উজ্জীবিত করা, নতুন গতি দেওয়া। কিন্তু হয়েছে উল্টোটা। ডিএফএর স্থবিরতায় সারা দেশের ফুটবলের চাকাও অচল। ডিএফএর অনেক সমস্যা। তাদের ভালো মাঠ নেই, স্পনসর নেই; আছে অর্থনৈতিক সংকট। ডিএফএ কী করছে, বাফুফে থেকে এর তদারকের ব্যবস্থাও নেই। এটিকে সক্রিয় করতে হলে ডিসি-এসপির ব্যাপক সহযোগিতা জরুরি। ভালো খেলোয়াড় তুলে আনতে হলে ডিএফএকে সক্রিয় করতে হবে। মাঠ দিতে হবে, সহযোগিতা করতে হবে। আমাদের দেশের ফুটবলের উন্নয়নে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের সুনাম রয়েছে। তাই দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়নে তাঁর কাছে দেশের মানুষের চাওয়াটাও একটু বেশি।সাধন সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাযোগ্য কাউকে চাই২০১৪ সালে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভাপতি হতে পারেন বাংলাদেশের কেউ। এ জন্য এখন বাংলাদেশকে সহসভাপতি পদে নির্বাচনের জন্য কাউকে মনোনয়ন দিতে হবে। আমরা চাই যোগ্য কাউকে সহসভাপতি পদের জন্য মনোনীত করা হোক। রাজনৈতিক বিবেচনায় না নিয়ে এমন ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হোক যিনি আইসিসিতে বাংলাদেশে সুনাম বৃদ্ধি করতে পারবেন।ইয়াসিন আরাফাত, লোহাগাড়া, চট্টগ্রামমাশরাফির অপেক্ষায়বারবার চোট পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। চোট কাটিয়ে আবার ফিরেছেন দলে। মাশরাফিকে নিয়ে এ লেখার কারণ এটাই, পাকিস্তানের বিপক্ষে সিরিজে আমরা খুব মিস করেছি তাঁকে। চোট কাটিয়ে অচিরেই তিনি মাঠে ফিরবেন, এটাই কামনা করি।রফিকুল ইসলাম, বিশ্বনাথ, সিলেটপ্রোফাইল চাইরিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান প্লে-মেকার কাকার প্রোফাইল চাই। এটা জানি, স্টেডিয়াম পাতায় যেহেতু অনেক নতুন নতুন তারকা প্রোফাইল ছাপা হচ্ছে, নিশ্চয় আগেই ছাপা হয়ে গেছে কাকার প্রোফাইল। কিন্তু সে সংখ্যাটি হাতে পাইনি। তাই আবারও কাকার প্রোফাইল ছাপার অনুরোধ জানাচ্ছি।এশা, পাথরঘাটা, চট্টগ্রামপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন সাধন সরকার।