চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধন্যবাদদেশে প্রথমবারের মতো হয়ে গেল দাবা অলিম্পিয়াড। এই আয়োজনের নেপথ্যে ছিলেন যিনি, সেই মুহম্মদ জাফর ইকবালকে ধন্যবাদ। দেশের দাবায় যখন দুরবস্থা, তখন তিনি জড়িত হলেন খেলাটির সঙ্গে। লক্ষ্য, চিন্তাশীল জাতি গঠন ও দাবা আন্দোলনকে ছড়িয়ে দেওয়া। আশা করছি, দাবা ফেডারেশনেও সুস্থ পরিবেশ ফিরে আসবে।গোলাম সারোয়ার, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়দায়িত্বশীল ব্যাটিং চাইপাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ৫০ রানে পরাজয়ের ক্ষত শুকাতে না-শুকাতেই প্রথম ওয়ানডেতে ৯৩ রানে অলআউট বাংলাদেশ ক্রিকেট দল। শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১৭৭ রানে অলআউট করার যে কৃতিত্ব দেখান বাংলাদেশের বোলাররা, সেটিও ম্লান হয়ে যায় ব্যাটসম্যানদের ব্যর্থতায়। মাঠে দলের এক দিন ভালো যাবে, আবার এক দিন খারাপ—এটাই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক লাগে যখন দেখি দিনের পর দিন ব্যাটসম্যানরা দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করে চলেছেন এবং একই ভুলের পুনরাবৃত্তি করছেন। ব্যাটসম্যানদের দায়িত্বশীলতাই সমাধান দিতে পারে এ সমস্যার।নাসির হোসেন, ঢাকা সেনানিবাস, ঢাকা; মাহিম, জামালপুরঅভিনন্দনঅভিনন্দন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে। নানা প্রতিকূলতা পায়ে মাড়িয়ে তারা শুধু মাঠেই নামেনি, অর্জনও করে ফেলেছে ক্রিকেটের ওয়ানডে মর্যাদা। অধিনায়ক সালমা খাতুনের মতো আমরাও আশাবাদী, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের জন্য একদিন সম্মান বয়ে নিয়ে আসবে মহিলা ক্রিকেট দল।রিয়াজুল হাসান, কাউনিয়া, বরিশালনববর্ষ উপহারখেলাধুলা ভালোবাসি বলেই হয়তো স্টেডিয়াম বেশি ভালো লাগে আমার। একজন পাঠক হিসেবে স্টেডিয়ামের কাছে আমার ছোট্ট চাওয়া—নতুন বছর ২০১২-এর প্রথম স্টেডিয়াম সংখ্যায় উপহারস্বরূপ আমাদের যেন একটা কুইজ দেওয়া হয় এবং অবশ্যই আকর্ষণীয় পুরস্কার থাকবে। প্রথম আলোর স্বচ্ছতা আছে বলেই চাইছি।শহীদুল আনোয়ার জয়, হাজী মুহম্মদ মুহসিন কলেজ, চট্টগ্রামদাবিআমি সাকিব আল হাসানের খুব ভক্ত। তাঁর সম্পর্কে সব খবরই জানার চেষ্টা করি। কিন্তু দুর্ভাগ্যবশত স্টেডিয়ামের ‘প্রিয় সাকিব’ সংখ্যাটি আমার হাতে পড়েনি। সংখ্যাটি কি আবার ছাপানো যায় না?শাফায়েত হোসেন, গৌরীপুর, ময়মনসিংহপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন নাসির হোসেন।