চিরকুট
তারুণ্যের মূল্যায়ন চাইপাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সেঞ্চুরির জন্য নাসির হোসেনকে অভিনন্দন। চট্টগ্রাম টেস্টেও তাঁর ব্যাটিং অভিজ্ঞ অনেকের চেয়েও ভালো। ভালো করেছেন অভিষিক্ত নাজিমউদ্দিনও। এর মধ্য দিয়ে একটা দিক পরিষ্কার, ব্যর্থ অভিজ্ঞদের দিকে না তাকিয়ে নতুনদের নিয়েই ভবিষ্যতের কথা ভাবতে হবে নির্বাচকদের। দল যখন লাগাতার হারছেই, তখন ব্যর্থ অভিজ্ঞদের আর কেন দলে রাখা, তরুণ ক্রিকেটারদেরই সুযোগ দেওয়া হোক না। এতে অন্তত অভিজ্ঞতা অর্জন করতে পারবে তারা। ব্যাপারটি নিয়ে নির্বাচকেরা ভাববেন কী?তওহীদুর রহমান, ত্রিশাল, ময়মনসিংহবিটিভির জ্বালাতনবাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ক্রিকেট সিরিজ বিটিভি সরাসরি সম্প্রচার করছে। এ জন্য একটা ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে। কিন্তু বিটিভিতে খেলা দেখতে গিয়ে কম যন্ত্রণাও পোহাতে হয় না দর্শকদের। খেলা দেখানোর ফাঁকেও বিভিন্ন অনুষ্ঠানমালা দেখায় বিটিভি। সংক্ষিপ্ত সংবাদের নামে অনেক লম্বা সময় ধরে খবর দেখায় তারা। আবার খবর শুরুর আগে লম্বা একটা সময় ধরে দেখায় বিজ্ঞাপন। দর্শকদের এ যন্ত্রণা থেকে মুক্তি দেবে কি বিটিভি?কোরবান আলী, কুমারখালী, কুষ্টিয়াঅমার্জনীয় ব্যাটিং ব্যর্থতাআরও একবার ক্রিকেট দলের অমার্জনীয় ব্যাটিং ব্যর্থতার প্রদর্শনী হলো পাকিস্তানের বিপক্ষে। দলের বোলিং মোটামুটি ভালো হলেও ব্যাটিং ছিল যাচ্ছে তাই। কি টি-টোয়েন্টি, কি ওয়ানডে কিংবা টেস্ট—টপ অর্ডারের ব্যর্থতা ছিল সর্বত্রই। ক্রিকেট দলের এ সমস্যা নতুন নয়। ব্যাটসম্যানদের টেম্পারামেন্ট এবং শট নির্বাচনে সমস্যা রয়েই গেছে। এ দিকটায় সতর্ক দৃষ্টি দেওয়া আবশ্যক।কে আই তাজ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়‘মর্যাদায় টিকে থাকা চাই’বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এখন ওয়ানডের মর্যাদা পাওয়া দল। দলের সামনে এখন বড় দায়িত্ব। কথায় আছে ‘স্বাধীনতা অর্জনের চেয়েও স্বাধীনতা রক্ষা করা কঠিন’। তাই ওয়ানডে মর্যাদা পাওয়ার পরও দায়িত্ব কমেনি সালমা-শুকতারাদের। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতা খুবই জরুরি। বিভিন্ন টুর্নামেন্ট এবং বিদেশ সফরের আয়োজন করে মহিলা ক্রিকেট দলকে খেলার সুযোগ করে দিতে হবে।সাধন সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন কে আই তাজ।