চিরকুট
স্কুল ফুটবলে মাঠের দুরবস্থাঢাকঢোল পিটিয়ে শুরু হলেও কদিন না যেতেই জাতীয় স্কুল ফুটবলের সর্বস্তরেই চোখে পড়ছে চরম অব্যবস্থাপনা। খেলা শুরু হচ্ছে নির্দিষ্ট সময়ের পরে, পূর্বনির্ধারিত মাঠে খেলা না হয়ে হচ্ছে অন্য মাঠে। তার চেয়েও বড় কথা, খেলা হচ্ছে খেলার অনুপযুক্ত মাঠে। অভিযোগ, মাঠ ঠিক করার জন্য যে বরাদ্দ রাখা হয়েছিল, তা আত্মসাৎ করা হয়েছে। এসব ব্যাপারে আরও সচেতন হতে হবে বাফুফেকে।শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রিয়াজুল হাসান, কাউনিয়া, বরিশালবাফুফের দৃষ্টি আকর্ষণকোচ পরিবর্তন যেন বাংলাদেশ ফুটবলের সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে। কয়েক বছর ধরেই ঘন ঘন কোচ পরিবর্তন করা হচ্ছে। সর্বশেষ বিদায় দেওয়া হলো মেসিডোনিয়ান কোচ নিকোলা ইলিয়েভস্কিকে। ব্যর্থতার পর সব খানেই কোচের চাকরি যায়। কিন্তু বাংলাদেশে চাকরি যায় অন্য কারণেও। বাফুফের উচিত, বুঝেশুনে কোচ নিয়োগ করা এবং একটা দীর্ঘ মেয়াদে তাঁকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া।সোহানুর রহমান, ঈশ্বরদীঅভিনন্দনপাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দল হিসেবে ভালো লড়তে পারেনি বাংলাদেশ। কিন্তু স্বাগতিক দলের হয়ে লড়াই করে নিজেকে চিনিয়েছেন সাকিব আল হাসান। এবং ভালো খেলেই টেস্টের বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে আবির্ভূত হয়েছেন। এই অর্জনের জন্য সাকিবকে অভিনন্দন।সাইমুম, তনু, ইমরান, উখিয়া, কক্সবাজার; সোহান, বড়পাড়া, ঈশ্বরদী; আকাশ, মল্লিকা, বনশ্রী, ঢাকাসাকিব খেলুক চারেটপ অর্ডারে বাংলাদেশের ব্যর্থতার ধারাবাহিকতা অনেক দিনের। মাঝে তামিম-ইমরুলের ওপেনিং জুটি যা একটু স্বপ্ন দেখাচ্ছিল, সেটিও ভেঙে গেছে। দলের টপ অর্ডারের এই নাজুক পরিস্থিতিতে ৪ নম্বরে নির্ভরযোগ্য কাউকে প্রয়োজন দলের। এ ক্ষেত্রে সাকিব আল হাসানই হতে পারেন ‘বাংলা-ওয়াল’। অথচ তাঁকে কিনা খেলতে হয় নিচের দিকে! ওয়ানডে ক্রিকেটে ৪ নম্বরে সাকিব ২৮ ইনিংসে করেছেন ৯০২ রান। গড় ৪২.৯৫। অন্যান্য ব্যাটিং পজিশনের চেয়ে যা সবচেয়ে বেশি ভালো।রাকিব হাসান, ইমামগঞ্জ, ঢাকা