চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যুটিং-প্রতিভা অন্বেষণআমাদের তরুণ প্রজন্ম, ভাগ্যবদলের জন্য যাদের দিকে তাকিয়ে জাতি, তারা শ্যুটিংয়ে আগ্রহী হয়ে উঠেছে। এটা খুবই ভালো একটা দিক। আরও ভালো হয়, সঠিক দিকনির্দেশনা দিয়ে তাদের গড়ে তুলতে পারলে। শ্যুটিংয়ে ভালো করবে এমন হাজারো প্রতিভা দেশের আনাচ-কানাচে লুকিয়ে আছে। শ্যুটিংয়ে মেধা অন্বেষণের মতো কর্মসূচি নিয়ে তাদের তুলে আনা যেতে পারে। আশা করি, শ্যুটিং ফেডারেশন সঠিক পরিকল্পনা নিতে উদ্যোগী হবে।জয়ন্তী রুদ্র পাল, মৌলভীবাজারক্রিকেটে পাকিস্তানি ভূতপ্রিমিয়ার লিগ ক্রিকেটে খেলার মাঠে আশরাফুলকে কোনো কারণ ছাড়াই প্রায় মারতে উদ্যত হয়েছিলেন তামিম ইকবাল। এ জন্য তাঁর শাস্তিও হয়েছে। কিন্তু তাঁর মতো একজন ক্রিকেটার কেন জাতীয় দলে তাঁরই সতীর্থ এবং সাবেক অধিনায়কের ওপর চড়াও হবেন? যদিও তামিম দাবি করেছেন, আশরাফুলকে মারার উদ্দেশ্য ছিল না। তার পরও বলব, তাঁর দিকে যেভাবে এগিয়ে গিয়েছিলেন তামিম, সেটা তাঁর কাছে কখনোই কাম্য নয়।রফিকুল ইসলাম (কামাল), বিশ্বনাথ, সিলেট; সারাফাত উল্যাহ, খাগড়াছড়িভেবেই সিদ্ধান্ত নিনক্রিকেটে এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সম্ভাব্য পাকিস্তান সফর। পাকিস্তানের সাম্প্রতিক যে অবস্থা, তাতে সে দেশের মানুষই নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই পাকিস্তান সফরের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি নিয়ে বিস্তর ভাবা উচিত।তন্দ্রা ও তমা, রাধানগর, পাবনাছোট্ট ভুলগত ৪ ডিসেম্বর চিরকুট বিভাগে প্রকাশিত খাইরুল ইসলামের ‘নতুন দিনের দাবা’ শিরোনামে লেখাটি ভালো হয়েছে। সেই লেখায় ছোট একটা ভুলও ছিল। তিনি লিখেছেন, গ্র্যান্ডমাস্টার রাকিবসহ অনেক তারকা দাবাড়ু প্রিমিয়ার ডিভিশন দাবায় খেলেছেন। কিন্তু সত্য হচ্ছে, দাবা ফেডারেশনে সরকারের চাপিয়ে দেওয়া কমিটির ওপর অনাস্থা জ্ঞাপন করে রাকিব, রাজীবসহ অনেক তারকা দাবাড়ুই টুর্নামেন্ট খেলেননি। দাবা ফেডারেশনে নির্বাচন হবে এবং নির্বাচিত কমিটি ফেডারেশনের দায়িত্ব নিয়ে সব দাবাড়ুকে ফেডারেশনে ফিরিয়ে আনবে—এটাই কামনা করি।গোলাম সারোয়ার, ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়শর্ত কেন?আইসিসির পরবর্তী সহসভাপতি (প্রকারান্তরে সভাপতি) পদে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফকে দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কিন্তু এর বিনিময়ে তিনি যে দুটি নির্দেশনা বা শর্ত জুড়ে দিয়েছেন, তা কিন্তু আমাদের মর্মাহত করেছে। তাঁর দুটি শর্তের একটি হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে সিরিজ খেলবে। অন্যটি হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রার্থী হলেই তাঁরা সমর্থন দেবেন। আমার কাছে ব্যাপারটা দুরভিসন্ধির মতোই মনে হয়েছে।ইসমাইল হোসেন, সরকারি তিতুমীর কলেজ, ঢাকাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন ইসমাইল হোসেন।