চিরকুট
আশীর্বাদ, না অভিশাপ?আর কিছুদিন পরই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ক্রিকেটবোদ্ধাদের কেউ এর পক্ষে বলছেন, কেউ বিপক্ষে। দেশের একজন সাধারণ ক্রিকেটপ্রেমী হিসেবে এর ভালো-মন্দ সম্পর্কে আমার কোনো মন্তব্য করা সাজে না। ভারতের টেস্ট শ্রেষ্ঠত্ব হারানোর পেছনে ক্রিকেট পণ্ডিতেরা দায়ী করছেন সে দেশের আইপিএলকে। বিপিএলের ‘টি-টোয়েন্টি ধামাকা’ও জাতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলবে না তো?শাফায়াত হাসান, রেইসকোর্স, কুমিল্লানির্বাসিত জীবনদাবা ফেডারেশনে সরকারের চাপিয়ে দেওয়া কমিটির ওপর অনাস্থা জানিয়ে ফেডারেশন থেকে মুখ ফিরিয়ে আছেন দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজীব। তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সম্প্রতি দাবাড়ুরা দাবা ফেডারেশনে তালাও ঝুলিয়েছেন। দাবার পুরোনো অচলাবস্থা নতুন বছরে দূর হবে, নতুন করে শুরু হবে দাবার পথচলা—এটাই কামনা।শায়লা ইয়াসমিন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালীনতুন প্রত্যাশানতুন বছর, নতুন করে শুরু, নতুন স্বপ্ন দেখার সময়। বিদায়ী বছরের ব্যর্থতা ভুলে, নতুন বছরে নতুন করে বাংলাদেশ ক্রিকেট দল শুরু করবে—এটাই আশা করি। আর একটু দেরিতে হলেও নতুন বছরের শুভেচ্ছা মুশফিক-মাহমুদউল্লাহদের।জোহের, গৌরীপুর, ময়মনসিংহএই তো সময়একসময়ের দারুণ জনপ্রিয়, বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি আজ বিলীন হওয়ার পথে। তবে আশার কথা, প্রথমবারের মতো অনুষ্ঠেয় মহিলা কাবাডি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে আমাদের মেয়েরা। সুবর্ণ সুযোগ এসেছে দেশের মৃতপ্রায় খেলাটির জনপ্রিয়তা ফিরিয়ে আনার। কাবাডি খেলায় মেয়েদের সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। খেলাটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমাদের প্রতিযোগীদেরও ভালো খেলতে হবে। খাইরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়পাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন শাফায়াত হাসান।