চিরকুট
বাফুফের প্রতিস্বদেশের উন্নয়ন কে না চায়? ফুটবলে বিদেশি খেলোয়াড়দের দাপটে আমাদের দেশি খেলোয়াড়েরা যদি হারিয়ে যান, সেটা কখনোই ফুটবলে দেশের অগ্রযাত্রার সূচক হতে পারে না। বিদেশি খেলোয়াড়ের ‘আমদানি’ বন্ধ করে বাফুফে দেশি ফুটবলারদের উপযুক্ত প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা দিলে সেটাই হবে সামনে এগোনোর কার্যকরী পদক্ষেপ। পাশাপাশি দেশের আনাচ-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ফুটবলার প্রতিভাকে তুলে এনে তাদের বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে।জয়ন্তী রুদ্র পাল, শ্রীমঙ্গল, সুমন, মোহনপুর, রাজশাহীজন্মদিনের শুভেচ্ছা২৫ জানুয়ারি ছিল শাহরিয়ার নাফীসের জন্মদিন। ২৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের এই ব্যাটসম্যানকে শুভেচ্ছা।সানজানা, কোম্পানীগঞ্জ, নোয়াখালীকাবাডিকে রক্ষা করুনএক অনুষ্ঠানে শিশু-কিশোরদের জিজ্ঞাসা করলাম, বলো তো আমাদের জাতীয় খেলা কী? সবাই একবাক্যে বলে উঠল—কাবাডি। কিন্তু যখন জানতে চাইলাম, তারা এই খেলা কখনো খেলেছে কি না, কখনো দেখছে কি না কিংবা কয়জন নিয়ে খেলতে হয় হাডুডু—তখন দেখি সবাই নির্বাক। আসলে কাবাডি খাতা-কলমেই জাতীয় খেলা, কিন্তু বাস্তবে সেভাবে খেলাটির প্রচলন দেখা যায় না। আগে গ্রামাঞ্চলে দেখা গেলেও এখন সেখানেও কাবাডি খেলা আর সেভাবে হয় না। কাবাডির মতো লোকজ অন্যান্য খেলাধুলাকেও রক্ষায় পদক্ষেপ নেওয়ার সময় হয়েছে। ইমরান হাবীব, পাকুন্দিয়া, কিশোরগঞ্জকতটা যৌক্তিক?প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামোকেই কোনো দেশের ক্রিকেটের ‘মেরুদণ্ড’ হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে সেই মেরুদণ্ডেরই শক্ত কোনো ভিত্তি গড়ে ওঠেনি। ফলাফলটা আমরা আন্তর্জাতিক ক্রিকেটে জাতীয় দলের পারফরম্যান্সেই দেখতে পাচ্ছি। এ অবস্থায় দেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামোকে সময়োপযোগী করতে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে বিসিবি বিপিএল নিয়েই মেতে আছে। ভয় হয়, এতে করে না জানি জাতীয় দলের পারফরম্যান্স আরও খারাপ হয়ে পড়ে!মাজহারুল আনাম মুন, কুমিল্লাপাঠকের মতামত বিভাগে খেলার পাতা ও স্টেডিয়াম নিয়ে আপনাদের ভালো লাগা-মন্দ লাগার কথা জানান। নির্দিষ্ট কোনো লেখা নিয়ে সংক্ষিপ্ত মতামত দিতে পারেন। যাঁদের লেখা ছাপা হবে, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে নির্ধারিত একজন পাবেন ১০০ টাকার প্রাইজবন্ড। এবার তা পেলেন ইমরান হাবীব।