চিরায়ত মা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি লাইগার-শাবককে নিজের স্তনের দুধ খাইয়ে আদর-যত্নে বড় করে তুলছে একটি কুকুর। চীনের জিজিয়াকৌ ওয়াইল্ড লাইফ চিড়িয়াখানায় এ ঘটনা ঘটেছে। চিড়িয়াখানার একজন কর্মকর্তা বলেছেন, একটি পুরুষ সিংহের ঔরসে একটি মাদি বাঘের গর্ভে এই লাইগার দুটির জন্ম হয়। বাঘটি শাবক দুটিকে প্রসব করে তাদের ছেড়ে চলে যায়। এরপর কুকুরটি মায়ের স্নেহে তাদের নিজের স্তনের দুধ দিতে থাকে। এপি